Measles Death in Bangladesh

বাংলাদেশে হাম এবং তার উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ৫০০ ছাড়াল শিশুমৃত্যু, আক্রান্ত কয়েক হাজার

গত ২৪ ঘণ্টায় যে ১৩ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে বরিশালে এক জন। ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে যে শিশুর মৃত্যু হয়েছে, তার শরীরে হাম শনাক্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:৩২
Share:

হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশু। ছবি: রয়টার্স।

বাংলাদেশে হাম এবং হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই সে দেশে ৫০০ ছাড়িয়ে গিয়েছে শিশুমৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১৩ শিশুর। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছিল এক জনের।

Advertisement

গত ২৪ ঘণ্টায় যে ১৩ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে বরিশালে এক জন। ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে যে শিশুর মৃত্যু হয়েছে, তার শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ১২টি শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে হামের উপসর্গ ধরা পড়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে। হাসপাতালে ভর্তি ৪৯ হাজার ৩৮৯ শিশু।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মৃত্যু হয়েছে ৪২৬ শিশুর। এই সময়ের মধ্যে হাম শনাক্তের পর মারা গিয়েছে ৮৬ শিশু। পাঁচ শতাধিক শিশুর মৃত্যুতে বাংলাদেশে উত্তরোত্তর আতঙ্ক বাড়ছে। দু’মাসের মধ্যে হাম ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা।

Advertisement

দেশের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস ফর হেল্‌থ অ্যন্ড এনভায়রনমেন্ট’ এই পরিস্থিতির জন্য মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন। তাদের অভিযোগ, ইউনূসের সরকার টিকাকরণের বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক এমএইচ ফারুকী জানিয়েছেন, বাংলাদেশে সাধারণত ৯ মাস থেকে ৫ বছরের শিশুরা হামে আক্রান্ত হয়। সঠিক সময়ে সঠিক টিকা নেওয়া থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। আক্রান্ত হলেও মারাত্মক আকার ধারণ করে না। চিকিৎসক ফারুকীর অভিযোগ, অন্তর্বর্তী সরকার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো বন্ধ করে দিয়েছিল। আগের সরকারের সময় ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ছ’মাস অন্তর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হত। কিন্তু অন্তর্বর্তী সরকার এই কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। ফলে হামের কারণে মৃত্যুর ঝুঁকি আরও বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement