Indian Football

ভারতীয় ফুটবলে চালু জাতীয় ক্রীড়া নীতি! ফেডারেশনের বৈঠকে সিদ্ধান্ত

শনিবার কলকাতায় বসেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থার সাধারণ বিশেষ সভার বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতীয় ফুটবলে জাতীয় ক্রীড়া নীতি চালু হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৯:১৩
Share:

ভারতীয় ফুটবলে বদল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় ফুটবলে বড় বদল হতে চলেছে। এ বার থেকে জাতীয় ক্রীড়া নীতি মেনে চলবে ভারতের ফুটবল। শনিবার কলকাতায় বসেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থার সাধারণ সভার বিশেষ বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতীয় ফুটবলে জাতীয় ক্রীড়া নীতি চালু হবে।

Advertisement

শনিবার কলকাতায় ফেডারেশনের বৈঠকে ছিলেন এগজ়িকিউটিভ কমিটির ১৯ সদস্য। তা ছাড়়া রাজ্য ফুটবল সংস্থা, ফিফা ও এএফসি-র প্রতিনিধি মিলিয়ে আরও ৩২ জন ছিলেন বৈঠকে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৫ সালের জাতীয় ক্রীড়া নীতি মেনে ভারতীয় ফুটবল চলবে।

বৈঠকে জাতীয় ক্রীড়া নীতি চালুর বিষয়ে আলোচনা শুরু হওয়ার পর সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া নীতির বিষয়ে একটি খসড়া সংবিধান তৈরি করা হবে। সেই সংবিধান পাঠানো হবে সদস্যদের কাছে। তাঁদের হাতে ১৫ দিন থাকবে, সংবিধান খতিয়ে দেখে পরামর্শ দেওয়ার।

Advertisement

বৈঠকে মাস্টার রাইটস এগ্রিমেন্ট (সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তি) নিয়েও আলোচনা হয়েছে। আগামী দিনে ভারতীয় ফুটবল সম্প্রচারের জন্য দু’টি সংস্থা আগ্রহ দেখিয়েছে। তারা দরপত্র জমা দিয়েছে। বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের এগজ়িকিউটিভ কমিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement