গুলিতে খুন পাক গায়িকা

বাড়িতে ঢুকে এক পাকিস্তানি গায়িকা-অভিনেত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধেই। 

Advertisement

নৌশেরা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০২:০৫
Share:

বাড়িতে ঢুকে এক পাকিস্তানি গায়িকা-অভিনেত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধেই।

Advertisement

খাইবার-পাখতুনখোয়া প্রদেশের নৌশেরা শহরের হাকিমাবাদে একটি বাড়িতে ভাইয়ের সঙ্গে থাকতেন রেশমা। পুশতু ভাষার এই জনপ্রিয় গায়িকা বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। অভিযোগ, মঙ্গলবার এক সঙ্গীকে নিয়ে ওই বাড়িতে ঢোকে রেশমার স্বামী। কথা কাটাকাটির সময়ে আচমকা রেশমাকে গুলি করে তাঁর স্বামী। তার পরে রেশমার স্বামী এবং তার সঙ্গী পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে রেশমাকে মৃত ঘোষণা করা হয়। রেশমা তাঁর স্বামীর চতুর্থ পক্ষের স্ত্রী। দাম্পত্য কলহের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ।

গত এক বছরে খাইবার-পাখতুনখোয়ায় খুন হয়েছেন ১৫ জন গায়িকা-অভিনেত্রী। ফেব্রুয়ারিতেই মরদান শহরে নিজের বা়ড়িতে খুন হন গায়িকা সুনবুল। অভিযোগ, তিন আততায়ী সুনবুলকে একটি অনুষ্ঠানে গাইতে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় তাঁকে গুলি করা হয়।

Advertisement

আরও পড়ুন: শিখ-হামলায় ধৃত পুলিশকর্তার ছেলে

সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement