Pakistan Attacked Balochistan

বালোচ বিদ্রোহীদের আটকাতে হেলিকপ্টার, ড্রোন হামলা পাকিস্তানের, নিহত নিরাপত্তা বাহিনীর সাত আধিকারিক

শনিবার বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশের ব্যঙ্ক, স্কুল এবং বাজারে হামলা চালায়। ফলে প্রাণ হারান বহু সাধারণ মানুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫২
Share:

বালোচিস্তানে হামলা পাক সেনার। —ছবি : সংগৃহীত

বালোচিস্তানের খনিজ সমৃদ্ধ শহর নুশকির দখল নিতে হেলিকপ্টার এবং ড্রোন হামলা পাকিস্তান সেনা বাহিনীর। তিন দিন ধরে চলা লড়াইয়ের পরে অবশেষে ওই শহরের দখল নিতে সক্ষম হয়েছে তারা। নিহত নিরাপত্তা বাহিনীর ৭ জন আধিকারিক।

Advertisement

সূত্রের খবর, শনিবার বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশের ব্যঙ্ক, স্কুল এবং বাজারে হামলা চালায়। ফলে প্রাণ হারান বহু সাধারণ মানুষ। সেই হামলার জবাব দিতেই বুধবার পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান সেনা। এখনও অবধি হামলায় প্রায় ২০০ জন বালোচ বিদ্রোহী প্রাণ হারিয়েছেন বলে জানান নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী প্রদেশটিতে নিরাপত্তায় বিধিনিষেধ ঘোষণা এবং জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement