Pakistan-Afghanistan Conflict

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলা পাকিস্তানি সেনার! গোলাবর্ষণে নিহত অন্তত সাত জন পড়ুয়া এবং শিক্ষক

পাক ফৌজ গোলাবর্ষণের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তাদের দাবি, তালিবানের হামলায় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। গত অক্টোবর থেকে কাতার, তুরস্ক ও সৌদি আরবে চার দফা শান্তি আলোচনা হলেও পাক-আফগান সম্পর্কে উত্তেজনার আঁচ কমেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২৩:২১
Share:

আবার অশান্ত হয়ে উঠল পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। ছবি: সংগৃহীত।

মাসখানেকের বিরতির পরে আবার অশান্ত হয়ে উঠল পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। অন্তর্বর্তী সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক ফৌজ সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে বলে মঙ্গলবার অভিযোগ তুলেছে আফগানিস্তানের শাসক তালিবান। তাদের অভিযোগ পাক সেনার গোলাবর্ষণে সীমান্তবর্তী কুনার বিশ্ববিদ্যালয়ে সাত জন পড়ুয়া ও শিক্ষক নিহত হয়েছেন।

Advertisement

পাক ফৌজ গোলাবর্ষণের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তাদের দাবি, তালিবানের হামলায় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। গত অক্টোবর থেকে কাতার, তুরস্ক ও সৌদি আরবে চার দফা শান্তি আলোচনা হলেও পাক-আফগান সম্পর্কে উত্তেজনার আঁচ কমেনি। গত এক বছরে দফায় দফায় দু’তরফের সংঘর্ষ হয়েছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-সহ জঙ্গি গোষ্ঠীগুলি আফগান তালিবানের একাংশের মদতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ।

গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নাঙ্গরহর এবং পকতিকা প্রদেশের কয়েকটি জায়গায় বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। সেই হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। পাক সেনার দাবি, আফগানিস্তানে সক্রিয় টিটিপি জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তালিবান সেই অভিযোগ উড়িয়ে নিরীহ গ্রামবাসীদের হত্যার অভিযোগ তুলেছে ইসলামাবাদের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে দফায় দফায় ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় পাক সেনা এবং আফগান বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে। আফগান তালিবান জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। অন্য দিকে, ২৬ ফেব্রুয়ারি থেকে স্থল এবং আকাশপথে ডুরান্ড লাইনের ওপারে নতুন করে হামলা শুরু করেছে পাক বাহিনী। সেই অভিযানের নাম ‘অপারেশন গজ়ব লিল হক’। ২৬০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডুরান্ড লাইনের অন্তত ৫৩টি স্থানে এ পর্যন্ত দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। পাক যুদ্ধবিমানের হামলায় ধ্বংস হয়েছে আফগানিস্তানের একাধিক হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement