Gunman Attack in Thailand

তাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হানা! আহত তিন, তবে অভিযুক্তকে আটক করে পণবন্দিদের উদ্ধার করল পুলিশ

বুধবার দক্ষিণ তাইল্যান্ডের হ্যাট ইয়াই জেলার একটি স্কুলে ঢুকে পড়েন বছর আঠারোর এক বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে স্কুলের ভিতর ঢুকে পড়েন তিনি। তার পরেই পড়ুয়া-সহ স্কুলের ভিতরে থাকা প্রত্যেককে পণবন্দি করে ফেলা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১
Share:

বন্দুকবাজের হামলার পর তাইল্যান্ডের স্কুলের বাইরে তল্লাশি পুলিশের। বুধবার। ছবি: রয়টার্স।

তাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা! অভিযুক্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন অন্তত তিন জন। তবে তাইল্যান্ড পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে আটক করে পণবন্দিদের প্রত্যেককে নিরাপদে উদ্ধার করা গিয়েছে।

Advertisement

স‌ংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বুধবার দক্ষিণ তাইল্যান্ডের হ্যাট ইয়াই জেলার একটি স্কুলে ঢুকে পড়েন বছর আঠারোর এক বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে স্কুলের ভিতর ঢুকে পড়েন তিনি। তার পরেই পড়ুয়া-সহ স্কুলের ভিতরে থাকা প্রত্যেককে পণবন্দি করে ফেলা হয়।

তবে বুধবার বিকেলে (ভারতীয় সময় অনুসারে) ওই বন্দুকবাজকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের ডেপুটি সুপার উইচিয়ান সবুন রয়টার্স-কে বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে।” আর এক পুলিশ আধিকারিক অন্তত তিন জনের আহত হওয়ার খবর জানান।

Advertisement

তাইল্যান্ডে বন্দুকবাজের হামলা নতুন নয়। সেখানে বন্দুক কেনার আইন অন্য অনেক দেশের তুলনায় বেশ সহজ। ২০২২ সালে সে দেশের একটি নার্সারি স্কুলে বন্দুক এবং ছুরি নিয়ে হামলা চালিয়েছিলেন এক প্রাক্তন পুলিশ আধিকারিক। মৃত্যু হয়েছিল ২২ শিশু-সহ মোট ৩৬ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement