ঘাতক জঙ্গিদের মদত দিচ্ছেন রাজনীতিকরাই: হাসিনা

দেশে একের পর এক গুপ্তহত্যা নিয়ে এ বার মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে তাঁর কাছে সমস্ত তথ্য আছে বলে দাবি করে বুধবার তিনি বলেন, ‘‘জঙ্গি জঙ্গিই। সে যে দলেরই হোক, তারা রেহাই পাবে না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ২০:১৭
Share:

দেশে একের পর এক গুপ্তহত্যা নিয়ে এ বার মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে তাঁর কাছে সমস্ত তথ্য আছে বলে দাবি করে বুধবার তিনি বলেন, ‘‘জঙ্গি জঙ্গিই। সে যে দলেরই হোক, তারা রেহাই পাবে না।’’ পাশাপাশি তিনি জানান, সরকার বা গোয়েন্দা সংস্থা সকলেই কাজ করছে।

Advertisement

তবে, এ দিন জঙ্গিদের পরিচয় সম্পর্কেও মন্তব্য করেছেন হাসিনা। তিনি বলেন, ‘‘বিভিন্ন সংগঠন বিভিন্ন নাম নিয়ে হত্যার দায় স্বীকার করছে। এদের খুন করার প্রক্রিয়া একই রকম। বাংলাদেশে এ ধরনের জঙ্গি তৎপরতা আমরা আগেও দেখেছি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে কোনও না কোনও ভাবে দু’টি রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে।’’ তাঁর মতে, ধর্মের নামে হত্যা-কাণ্ড চালাচ্ছে তারা আসলে ইসলামকে কলুষিত করছে। তাঁর কথায়, ‘‘গুটিকয়েক ব্যক্তির জন্যে মুসলিমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।’’ জঙ্গি তৎপরতায় কেউ জড়িয়ে পড়ছে কিনা, এ বিষয়ে সচেতন দৃষ্টি রাখতে পরিবারের সদস্যদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- এনএসজি অনিশ্চিত, কিন্তু ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নিয়ন্ত্রক দেশ হয়ে গেল ভারত

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement