খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে ২১ টিটিপি জঙ্গিকে মারল পাকিস্তানি সেনা! উদ্ধার গোলাগুলি

পাকিস্তান সেনাবাহিনীর সংবাদমাধ্যম বিভাগ বিবৃতি দিয়ে জানিয়েছে, বিশেষ অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ৪৮ জন টিটিপি জঙ্গির প্রাণ গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৭:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে গত তিন দিনে নিহত হয়েছে ২১ জন জঙ্গি। পাকিস্তান সেনাবাহিনীর তরফে শনিবার জানানো হয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই প্রদেশে অভিযান চালানো হয়েছিল। নিহতদের মধ্যে রয়েছে তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর চার শীর্ষ নেতা। উত্তর ওয়াজিরিস্তানে নিহত হয়েছে তারা। পাকিস্তান সেনা জানিয়েছে, সাধারণ মানুষের পাশাপাশি, নিরাপত্তারক্ষীদেরও অতীতে বার বার নিশানা করেছিল ওই জঙ্গিরা।

Advertisement

পাকিস্তান সেনাবাহিনীর সংবাদমাধ্যম বিভাগ বিবৃতি দিয়ে জানিয়েছে, বিশেষ অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ৪৮ জন টিটিপি জঙ্গির প্রাণ গিয়েছে। নিহতদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাগুলি উদ্ধার করা হয়েছে। তাদের তরফে এ-ও জানানো হয়েছে, আগামী কয়েক দিন এই অভিযান চলবে।

উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় নিরাপত্তা রক্ষীরা অভিযান চালিয়ে মে মাসের শেষে ১১ জন জঙ্গিকে মেরেছিল। তার পরে বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। মিরানশাহতে জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণের ছকও ভেস্তে দেওয়া হয়। পাকিস্তানের সেনা সূত্রে জানা গিয়েছে, গত দু’মাসে খাইবার পাখতুনখোয়া, বালোচিস্তানে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

পাকিস্তান যখন খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি দমন অভিযান চালাচ্ছে, তখন উত্তপ্ত হয়েছে পাক অধিকৃত কাশ্মীর। গত সপ্তাহে পুলিশের গুলিতে সেখানে প্রাণ গিয়েছিল ৩০ জন প্রতিবাদীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement