Coronavirus

নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন চিনে

গত কাল প্রথম সেনাস্তরের বৈঠকে চিনা বাহিনীর এক কমান্ডারের মৃত্যুর খবর স্বীকার করে বেজিং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৪:০৯
Share:

প্রতীকী ছবি।

গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত চিনা সেনাদের সংখ্যা ও তাঁদের নামধাম প্রকাশ না করায় নিজের দেশেই নেট-নাগরিকদের প্রশ্নের মুখে পড়ল চিন সরকার।

Advertisement

গত কাল প্রথম সেনাস্তরের বৈঠকে চিনা বাহিনীর এক কমান্ডারের মৃত্যুর খবর স্বীকার করে বেজিং। চিনের সরকারি সংবাদপত্রের দাবি, ১৫ জুনের সংঘর্ষে ভারতের তুলনায় নিহত চিনা সেনার সংখ্যা কম। যা উড়িয়ে দিয়ে ভারত জানিয়েছে, সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির অন্তত ৪৫ জন সেনা হতাহত হয়েছে। সম্প্রতি আমেরিকার একটি সামরিক পর্যবেক্ষণ সংস্থার রিপোর্টেও বলা হয়েছে, সংঘর্ষে নিহত চিনা সেনার সংখ্যা অন্তত ৩৪। সেই সেনাদের বিষয়ে কোনও তথ্য না দেওয়ায় সরাসরি শাসক কমিউনিস্ট পার্টিকে আক্রমণ করেছেন চিনের নেটিজেনরা। তাঁদের একাংশ লিখেছেন, ‘‘কী ভাবে যুদ্ধে নিহতদের সম্মান করতে হয় তা ভারতের থেকে শিখুন।’’

আরও পড়ুন: তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দরকার নেই ভারত-চিনের, বলল রাশিয়া

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement