News Of The Day

বাংলাদেশে সরকার গঠনের প্রস্তুতি বিএনপির। কী ভাবে তৈরি হচ্ছে ভারত, পাকিস্তান। আর কী নজরে

বাংলাদেশের ক্ষমতায় ফিরল বিএনপি, রবিবার বিশ্বকাপে মহারণ, শুরু হচ্ছে আইএসএল, মুখোমুখি নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, রাজ্যে তাপমাত্রা একই রকম থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

দু’দশক পরে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় ফিরল বিএনপি। সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা দলের চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। বাংলাদেশের ইতিহাসে তিনিই হবেন প্রথম ‘নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী’। সে দেশের সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, রবিবারের মধ্যেই হবে শপথগ্রহণ। বিএনপির অন্দরে মন্ত্রিত্ব নিয়ে তৎপরতাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছিল বাংলাদেশে। শুক্রবার সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে, বিপুল ব্যবধানে জয়ী হয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পেশ করা সেই প্রস্তাব।

কাল রবিবার বিশ্বকাপে মহারণ। মুখোমুখি ভারত এবং পাকিস্তান। দীর্ঘ টালবাহানার পর এই ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। কলম্বোয় খেলা। বিশেষজ্ঞদের মতে, ধারে-ভারে এগিয়ে সূর্যকুমার যাদবের ভারত। তবু এই ম্যাচে কিছুই বলা যায় না। ম্যাচের আগের দিন কী ভাবে তৈরি হচ্ছে দুই দল? থাকছে সব খবর।

Advertisement

অবশেষে আজ শুরু হচ্ছে আইএসএল। প্রথম দিনই নামছে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। সবুজ-মেরুনের বিপক্ষে কেরালা ব্লাস্টার্স। জয় দিয়ে কি এ বারের অভিযান শুরু করতে পারবে মোহনবাগান? যুবভারতীতে খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল এবং ফ্যানকোড অ্যাপে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বড় ম্যাচ। মুখোমুখি নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অহমদাবাদে খেলা সন্ধ্যা ৭টা থেকে। দু’টি দলই প্রথম দু’টি ম্যাচ জিতেছে। তবে আফগানিস্তানের কাছে হেরেও যেতে পারত দক্ষিণ আফ্রিকা। তাদের সুপার ওভারে জিততে হয়েছে। আজ কী হবে? এর আগে রয়েছে দু’টি ম্যাচ। সকাল ১১টায় রয়েছে আয়ারল্যান্ড বনাম ওমান ম্যাচ। বিকেল ৩টে থেকে ইডেনে লড়াই ইংল্যান্ড ও স্কটল্যান্ডের। সব খেলা দেখা যাবে স্টারস্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্যে তাপমাত্রা একই রকম থাকবে। বড় রকম হেরফের হওয়ার পূর্বাভাস নেই। অর্থাৎ রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় কুয়াশা থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement