Volodymyr Zelenskyy on US-Iran War

জ়েলেনস্কিও এ বার নাক গলাতে চান পশ্চিম এশিয়ার যুদ্ধে! ইরানের ড্রোন রুখতে সাহায্যের প্রস্তাব আরব দেশকে

জ়েলেনস্কি সমাজমাধ্যমে বিবৃতিতে বলেছেন, ‘‘গত চার বছর ধরে ধারাবাহিক ভাবে রুশ ফৌজ ইরানের শাহিদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। কিন্তু সফল ভাবে আমরা তার মোকাবিলা করেছি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৬:২৮
Share:

ভলোদিমির জ়েলেনস্কি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলা এবং তার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এ বারে উত্তেজনার সেই আবহে সামরিক অংশগ্রহণের ইচ্ছাপ্রকাশ করলেন পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি!

Advertisement

পশ্চিম এশিয়ার দেশগুলিতে ইরানের হামলার নিন্দা করার পাশাপাশি জ়েলেনস্কি রবিবার সরাসরি সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনকে তেহরানের ড্রোন হামলা রুখতে প্রয়োজনীয় কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন! জ়েলেনস্কি সমাজমাধ্যমে বিবৃতিতে বলেছেন, ‘‘গত চার বছর ধরে ধারাবাহিক ভাবে রুশ ফৌজ ইরানের শাহিদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। কিন্তু সফল ভাবে আমরা তার মোকাবিলা করেছি।’’

পশ্চিম এশিয়ার দেশগুলিতেও মূলত শাহিদ ড্রোন ব্যবহার করেই ইরান ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ হামলা চালাচ্ছে জানিয়ে জ়েলেনস্কি বলেন, ‘‘সৌদি আরবের যুবরাজকে আমি জানিয়েছি, ইউক্রেন প্রযুক্তিগত সহয়তায় প্রস্তুত। সকলেই স্বীকার করে, বিশ্বের আর কোনও দেশের এই বিষয়ে (শাহিদ ড্রোনের মোকাবিলা) অভিজ্ঞতা নেই।

Advertisement

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলার (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) এবং সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর জবাবে ধারাবাহিক ভাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার মিত্রদেশগুলিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই পরস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম ইন্টারসেপ্টর (মাঝপথে আটকে দেওয়া) ড্রোনের চাহিদা বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁদের নির্মাতারা পশ্চিম এশিয়ায় ইন্টারসেপ্টর ড্রোন রফতানি করতে প্রস্তুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement