F-35 Fighter Jet

গোপনে চিনা বায়ুসেনাকে প্রশিক্ষণ দিয়েছেন, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার মার্কিন যুদ্ধবিমান চালক

মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে, মার্কিন বায়ুসেনার মেজার ব্রাউনের ‘কল সাইন’ (সাংকেতিক নাম) ছিল ‘রানার’। তাঁ বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯
Share:

ছবি: সংগৃহীত।

চিনের সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর এক প্রাক্তন কর্মকর্তাকে গ্রেফতার করা হল। ধৃত ব্যক্তির নাম মেজর জেরাল্ড ব্রাউন। তিনি আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান স্কোয়াড্রনের ‘এলিট ফাইটার পাইলট’ ছিলেন।

Advertisement

মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে, মার্কিন বায়ুসেনার মেজার ব্রাউনের ‘কল সাইন’ (সাংকেতিক নাম) ছিল ‘রানার’। তাঁ বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ আনা হয়েছে। এ সংক্রান্ত ‘তথ্য-প্রমাণ’ও পেশ করা হয়েছে আদালতে। বুধবার ইন্ডিয়ানা প্রদেশে থেকে গ্রেফতারের পরে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করছে মার্কিন গোয়েন্দা দফতর।

আমেরিকার আইন অনুযায়ী, সে দেশের সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিকেরা ভিনদেশের সামরিক বিভাগকে প্রতিরক্ষা বিষয়ক পরামর্শ বা পরিষেবা দিতে চাইলে পেন্টাগনের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু মেজর ব্রাউন তা অমান্য করে চিনা যুদ্ধবিমান চালকদের প্রশিক্ষণ দিয়েছেন এবং জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন খবর ফাঁস করেছেন বলে অভিযোগ। দোষ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদি জেলের সাজা হতে পারে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement