US-Iran Conflict

শুক্রবার পর্যন্ত পাকিস্তানিদের ভিসার ইন্টারভিউ বাতিল করে দিল আমেরিকা, নেপথ্যে কোন কারণ

রবিবার খামেনেইয়ের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই করাচির মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়। উপদূতাবাসের কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৬:২৭
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

আপাতত পাকিস্তানের দূতাবাস থেকে মার্কিন ভিসার জন্য ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া বাতিল করে দিল আমেরিকা। মঙ্গলবার সকালে ইসলামাবাদের মার্কিন দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী শুক্রবার পর্যন্ত এই প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

Advertisement

আমেরিকার তরফে এ-ও জানানো হয়েছে যে, ইসলামাবাদের মার্কিন দূতাবাস তো বটেই, লাহৌর এবং করাচির উপদূতাবাস (কনসুলেট)-এও ভিসার ইন্টারভিউ প্রক্রিয়া শুক্রবার পর্যন্ত বাতিল করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে নিরাপত্তা পরিস্থিতির কথা বলা হলেও অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের নেপথ্যে করাচির ঘটনার প্রভাব থাকলেও থাকতে পারে।

রবিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছিল পাকিস্তানের করাচিতে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে খামেনেইয়ের ছবি হাতে বেশ কয়েক জন জড়ো হন করাচির মার্কিন উপদূতাবাসের বাইরে। তাঁদের মুখে ছিল আমেরিকাবিরোধী স্লোগান। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কয়েক জন বিক্ষোভকারী নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে উপদূতাবাসের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ আটকাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপদূতাবাসের কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গত রবিবার করাচিতে মার্কিন উপদূতাবাসের সামনে তৈরি হওয়া ওই বিক্ষোভ সামাল দিতে গুলি চালিয়েছিল পুলিশও। তার পরেই জানা যায়, ১০ জনের প্রাণ গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement