US-Iran Tension

রিয়াধে মার্কিন দূতাবাসে আগুন, ১২টি দেশ থেকে আমেরিকার নাগরিকদের দেশে ফেরার নির্দেশ

সোমবার বাহরিনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে হামলার পরে মঙ্গলবারেও প্রত্যাঘাত চালাচ্ছে ইরান। সদ্যনিহত আয়াতোল্লা খামেনেইয়ের অনুগামীদের মরণপণ প্রতিরোধ দেখে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই পূর্বাভাস দিয়েছেন আমেরিকা-ইজ়রায়েল যৌথবাহিনীর পক্ষে ইরানকে সহজে পরাস্ত করা সম্ভব হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০০:২১
Share:

কুয়েতে আমেরিকান দূতাবাস সংলগ্ন অঞ্চলে বিস্ফোরণের পরে ধোঁয়া। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৩১ key status

ট্রাম্পের হুঁশিয়ারি

বেশ কিছু দেশে আমেরিকার সেনাঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘‘প্রতিশোধ কেমন হবে তা বুঝতে পারবেন।’’ 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৬:৪২ key status

আমেরিকার বিরুদ্ধে শিশুদের নিশানা করার অভিযোগ ইরানের

ইরানের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমের দাবি, আমেরিকা হামলা চালিয়েছিল একটি বালিকা বিদ্যালয়ে। যার জেরে অন্তত ১৬৫ ছাত্রী নিহত। আহত বহু। আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, ‘‘যুদ্ধের কবলে শিশু’’দের অন্তর্ভুক্ত করার। 

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৬:৩৫ key status

দুবাই বিমানঘাঁটির কাছে ড্রোন হামলার পরেও সুরক্ষিত, দাবি অস্ট্রেলিয়ার

দুবাইয়ের আল-মিনহাদ বিমানঘাঁটির কাছে হামলা চালিয়েছিল ইরান। সেখানে নিযুক্ত অস্ট্রেলিয়ার আধিকারিক ও কর্মীরা নিরাপদে আছেন বলে দাবি অস্ট্রেলিয়ার। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৬:২৬ key status

রিয়াধে আমেরিকার দূতাবাসে আগুন

সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, সৌদির রাজধানী রিয়াধের একটি মার্কিন দূতাবাসে আগুন লাগার ঘটনা ঘটে।  জানা গিয়েছে, দু’টি ড্রোন পাঠিয়ে এই হামলা চালিয়েছে ইরান। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৪:০৭ key status

যৌথহামলা এ বার ইরানের যোগাযোগ কেন্দ্রে

ইরান সরকারের বিভিন্ন যোগাযোগকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে আমেরিকা ও ইজ়রায়েল বাহিনী। 

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৪:০২ key status

১২টিরও বেশি দেশে অবস্থানরত নাগরিকদের দেশে ফেরার নির্দেশ আমেরিকার

আমেরিকার পক্ষ থেকে আমেরিকার নাগরিকদের দেশে ফিরতে বলা হয়েছে। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতিতে নির্দেশ দেওয়া হয়েছে ইরান, ইরাক, ইজ়রায়েল, ইজ়িপ্ট, কাতার, আরব, কুয়েত-সহ বিভিন্ন দেশ ছেড়ে দেশে ফেরার জন্য। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৩:৫৬ key status

ট্রাম্পের দাবি, তিন বছর আগেই ইরানে পারমানবিক বোমা তৈরি হয়ে যেত

আমেরিকার প্রেসিডন্ট দাবি করেন, তিনি যদি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইরানের পারমানবিক চুক্তি বাতিল না করতেন তবে তিন বছর আগেই পারমানবিক বোমা তৈরি করে ফেলত ইরান। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৩:৫০ key status

জর্ডানের রাজধানীর দূতাবাস থেকে কর্মী সরাল আমেরিকা

জর্ডানের রাজধানী আম্মানের একটি দূতাবাস থেকে আধিকারিক ও কর্মীদের সরিয়ে নিল আমেরিকা। জানানো হয়েছে ‘হুমকি’ পরিস্থিতিতে নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ, তবে তা সাময়িক।  

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৩:২৫ key status

কুয়েতকে কৈফিয়ৎ দেওয়ার দাবি তুলল ইরান

ইরান এ বার প্রশ্ন তুলল কুয়েতের কাছে। চাইল ব্যাখ্যা। ইরানের বিদেশমন্ত্রী তথা কূটনীতিক  আব্বাস আরাঘচি জানান, কুয়েত আগেই জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে কাউকে কুয়েতের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তাঁর প্রশ্ন, তা হলে কী করে আমেরিকার তিনটি যুদ্ধবিমান আকাশে উড়ল কী করে? তাঁর দাবি ওই বিমানগুলি ‘ভুলবশত’ কুয়েত সেনা মাটিতে নামিয়েছিল। এই প্রসঙ্গে কুয়েত সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে ইরান। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৩:১৪ key status

হাসপাতালের কাছে হামলার অভিযোগ তুলল ইরান

হাসপাতালের কাছে ক্ষেপনাস্ত্র হামলা করার অভিযোগ তুলেছে ইরানের স্বাস্থ্য বিভাগের এক কর্তা। ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হানায় রোগীদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছে দাবি করে পৃথিবীর সমস্ত দেশের মানুষকে ‘জোট’ বাঁধার আহ্বহান জানিয়েছেন তিনি। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৩:১১ key status

তেহরানে সামরিক ও গোয়েন্দা কার্যালয়ে ইজ়রায়েল বাহিনীর হানা

ইজ়রায়েল সেনাবাহিনীর দাবি, তেহরানের একাধিক সেনা ও গোয়েন্দা বিভাগের কার্যলয়ে আঘাত হানা হয়েছে। দাবি, অন্তত ১০টি ইরানি গোয়েন্দা কার্যালয়ে হামলা করা হয়েছে।  

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৩:০৬ key status

প্রতিবেশী দেশগুলির সঙ্গে কোনও যুদ্ধ চলছে না, দাবি ইরানের

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, প্রতিবেশী দেশগুলির সঙ্গে ইরান যুদ্ধ করছে না। তাঁর দাবি, প্রতিবেশী দেশ নয়, ওই সব দেশে থাকা আমেরিকার সেনাঘাঁটিগুলিই ইরানের লক্ষ্য।  আমেরিকার উপর চাপ দেওয়ার জন্য পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

তাঁর অভিযোগ, সামরিক সংঘাত এড়ানোর লক্ষ্যে আলোচনা চলছিল। এই পরিস্থিতিতে আমেরিকা ‘বিশ্বাসঘাতকতা’ করল। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০২:৫৮ key status

পাকিস্তানে আমেরিকার একটি দূতাবাসের কার্যক্রম স্থগিত

পাকিস্তানের আমেরিকার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে জারি থাকছে জরুরি পরিষেবা। জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, খামেনেইয়ের মৃত্যুর পরে পাকিস্তানে ‘প্রাণঘাতী’ বিক্ষোভ শুরু হয়েছে। নিরাপত্তাহাবিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সে দেশের মার্কিন দূতাবাসগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০২:৫১ key status

ইরানে হামলা চালাতে গিয়ে মৃত ৬ মার্কিন সেনা

ইরানে অভিযানের সময় মৃত্যু হয়েছে অন্তত ৬ জন আমেরিকার সেনার। তেহরানের প্রত্য়াঘাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে ওই দুই জওয়ানের দেহ। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০২:০৬ key status

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনী নিশ্চিহ্ন, দাবি আমেরিকার

সমাজমাধ্যমে আমেরিকার সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ওমান সাগরে মাত্র দু’দিন আগেও ১১টি নৌবহর ছিল। মার্কিন সেনা অভিযানের পরে সেখানে এখন একটাও সামরিক নৌ-যান নেই। আমেরিকার দাবি, আন্তর্জাতিন জাহাজ চলাচলের সময়ে ইরানের নৌবাহিনী অকারণে অন্যান্য দেশের জাহাজকে হয়রানি ও আক্রমণ করত । সোমবারের পরে সেই ‘সঙ্কট’ আর নেই। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০১:৫৯ key status

ইরানের পারমাণবিক ক্ষমতা ‘ধ্বংস’ করা প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে ইজ়রায়েলের বক্তব্য

ইরানের যাতে পারমাণবিক ক্ষমতা না থাকে তার জন্য প্রযোজনীয় সমস্ত কিছু করা হবে। জারি থাকবে অভিযান। রাষ্ট্রপুঞ্জে এমনটাই দাবি করলেন ইজ়রায়েলের দূত। তাঁর দাবি, ‘‘ইরানের জনগণের স্বাধীনতা আসন্ন’’। সে দেশের নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে ইজ়রায়েল বলেও দাবি করেন তিনি। 

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও দাবি করেছেন, ইরানে ‘শান্তি’ ফেরানোর লক্ষ্যে আগামী প্রায় পাঁচ সপ্তাহ অভিযান চলবে। সেই সময়সীমা বাড়তেও পারে। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০১:৪৯ key status

ইরানে মোতায়েন হতে পারে আমেরিকার বাহিনী: রিপোর্ট

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ইরানে বড় ধরনের হামলা অবশ্যম্ভাবী।’’ তাঁর দাবি, আয়াতোল্লা আলি খামেনেই-সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতার মৃত্যুর পরে সে দেশে কে নেতৃত্ব দিচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি-তে ইরানের হামলায় তিনি ‘আশ্চর্য’ হয়েছেন বলেও দাবি করেন। আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ তাঁর প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, পরিস্থিতির সামাল দিতে ইরানে এ বার আমেরিকার সেনা মোতায়েন করা হতে পারে। 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০১:৩৮ key status

দোহায় আবার বিস্ফোরণ

কাতারে আগেও হানা দিয়েছে ইরানের ড্রোন। ফের ইরানি ড্রোনের হানা কাতারের রাজধানী দোহাতে। শোনা গেল বিস্ফোরণের শব্দ। 

সোমবার ইরানের বেশ কয়েকটি ড্রোনকে ধ্বংস করে মাটিতে নামিয়েছিল কাতারের সেনাবাহিনী। তার পরেও শোনা গেল বিস্ফোরণের শব্দ। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২৩:২৬ key status

ট্রাম্পের হুঁশিয়ারি

সোমবার বাহরিনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতের হামলা চালিয়েছে ইরান। সদ্যনিহত আয়াতোল্লা খামেনেইয়ের অনুগামীদের মরণপণ প্রতিরোধ দেখে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই পূর্বাভাস দিয়েছেন আমেরিকা-ইজ়রায়েল যৌথবাহিনীর পক্ষে ইরানকে সহজে পরাস্ত করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদপত্র ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার বা পাঁচ সপ্তাহ পর্যন্ত চালাতে হতে পারে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘প্রয়োজনে আমেরিকা আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে প্রস্তুত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement