‌ভাইরাল

আতঙ্কের আবহে রসিকতা, পকোড়া রূপ নিল করোনায়

সেই মজাদার কাণ্ড সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিচ্ছে। যেমন করেছে ‘করোনা’ পকোড়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৩:৪৮
Share:

করোনভাইরাসের মতো দেখতে পকোড়া। ছবি টুইটার থেকে সংগৃহীত।

করোনাভাইরাসের জেরে গৃহবন্দি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা। দিনের পর দিন এই বন্দিদশা একঘেয়ে হয়ে উঠছে কারও কাছে। একঘেমেয়ি কাটাতে যে যার মতো সময় কাটানোর উপায় বার করছেন। উপায় বার করতে গিয়ে অভিনব কাণ্ডও ঘটাচ্ছেন কেউ কেউ। সেই মজাদার কাণ্ড সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিচ্ছে। যেমন করেছে ‘করোনা’ পকোড়া।

Advertisement

কণিষ্ক জেসেকারা নামের এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ছবি। সেই করোনাভাইরাসের মতোই দেখতে পকোড়া দেখা যাচ্ছে সেই ছবিতে।

যে ভাইরাসের আতঙ্কে গোটা দুনিয়া কাঁপছে, সেই করোনা কেমন দেখতে, নেটদুনিয়ার দৌলতে তা সবাই জেনে গিয়েছেন। আতঙ্কের আবহে করোনাকে খাবার জিনিস বানানোর রসিকতা নেটাগরিকদের বেশ মনে ধরেছে। ভাইরাসের বিচিত্র গঠনের অনুকরণে পকোড়া বানানোর মুন্সিয়ানার প্রশংসা করেছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: ‘তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ’, ইউরোপে নতুন ভরকেন্দ্র স্পেন

Advertisement

আরও পড়ুন: বাড়িতেই ফ্রিতে পৌঁছে যাচ্ছে পিৎজা, মিলছে বিনামূল্যে থাকার জায়গাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement