Viral Video

নিজের জন্মদিনের খেলনা কিনছে সারমেয়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ রকম ভিডিয়ো অবাক হয়ে দেখছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৭:০৮
Share:

নিজের জন্মদিনে উপহার কিনছে সারমেয়। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জন্মদিনের উপহার পেলে কে না খুশি হয়! অনেকে বাড়ির পোষ্যদের জন্মদিনে উপহার দিয়ে থাকেন। কিন্তু নিজের জন্মদিনের খেলনা পোষ্য নিজে কিনছে, এ দৃশ্য সচরাচর দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ রকম ভিডিয়ো অবাক হয়ে দেখছেন নেটাগরিকরা।

Advertisement

রেক্স চ্যাপম্যান নামের এক টুইটার ব্যবহারকারী নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন সাত লক্ষের কাছাকাছি ইউজার। সেই ভিডিয়োতে লাইক পড়েছে প্রায় ৩৪ হাজার। সেই টুইটে লেখা হয়েছে, ‘‘এই সার্ভিস গুড বয় নিজের জন্য খেলনা পছন্দ করছে। আজ তার জন্মদিন।’’

২৯ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুইল চেয়ারে বসা বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির সঙ্গে শপিংমলে এসেছে একটি কুকুর। ওই ব্যক্তির সঙ্গে শপিংমলের খেলনার তাকের পাশ দিয়ে ঘুরছে ওই সারমেয়। আর ঘুরতে ঘুরতে বিভিন্ন খেলনা নেড়েচেড়ে দেখছে সে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: বিশ্বে মৃত বেড়ে ১৭,২৬০, আমেরিকায় আক্রান্ত প্রায় ৫০ হাজার

আরও পড়ুন: কাবুলে গুরুদ্বারে বন্দুকবাজদের হামলা, হত কমপক্ষে ১১

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement