Viral Video

করোনা আতঙ্কে বন্ধ অ্যাকোয়ারিয়ামে দর্শক দুই পেঙ্গুইন!

শেড অ্যাকোয়ারিয়ামের পোস্ট থেকে জানা গিয়েছে, ওই পেঙ্গুইন জুটির নাম এডওয়ার্ড ও অ্যানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৩:১৮
Share:

অ্যাকোয়ারিয়ামে ঘুরছে পেঙ্গুইন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশেই বন্ধ হয়ে গিয়েছে বেশির ভাগ দর্শনীয় স্থান। আমেরিকার শিকাগোতে শেড অ্যাকোয়ারিয়ামেও বন্ধ দর্শকদের প্রবেশ। করোনার আতঙ্কে ফাঁকা সেই অ্যাকোরিয়ামে দু’টি পেঙ্গুইন যা করেছে, তার ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছেন অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ। সেই ভিডিয়োগুলি এখন ভাইরাল।

Advertisement

শেড অ্যাকোয়ারিয়ামের পোস্ট থেকে জানা গিয়েছে, ওই পেঙ্গুইন জুটির নাম এডওয়ার্ড ও অ্যানি। নিজেদের ঘর থেকে বেরিয়ে তারা কাচ দিয়ে ঘেরা বিভিন্ন প্রাণীর ঘরের সামনে ঘুরছে। এ ভাবে ঘুরতে ঘুরতে তারা চলে গিয়েছে সেখানকার ইনফরমেশন ডেস্কের কাছেও। অন্য প্রাণীর ঘরের সামনে গিয়ে তাদের দুষ্টুমিতে মজেছেন নেটাগরিকরা।

জানা গিয়েছে, করোনার জেরে অ্যাকোরিয়াম বন্ধ থাকায় ছেড়ে রাখা হয়েছে ওই দুই পেঙ্গুইনকে। ইনফরমেশন ডেস্কের কর্মীরাও ছুটিতে। কেবল অ্যাকোয়ারিয়ামের প্রাণীদের দেখাশোনার জন্য কয়েক জন কর্মী থাকছেন সেখানে।

Advertisement

আরও পড়ুন: করোনা চাপ কাটাতে ‘এক দো তিন’ গানে নাচ গ্রিসের মহিলার

এডওয়ার্ড ও অ্যানির মোট তিনটি ভিডিয়ো আপলোড করা হয়েছে গত তিন দিনে। সেগুলি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৫০ লক্ষেরও বেশি ইউজার। দেখুন সেই ভিডিয়োগুলি—

Advertisement

আরও পড়ুন: শুরু হল মুজিববর্ষ: একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement