Viral Video

পাউরুটির প্যাকেট থেকে বেরিয়ে আসছে ইঁদুর! তার পর...

অ্যাপলগ্রিন নামের ওই স্টোরে ঘটা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩১
Share:

পাউরুটির প্যাকেট থেকে বেরচ্ছে ইঁদুর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বেকারির নানা জিনিসপত্র বিক্রির দোকান। সেখানে সাজানো রয়েছে পাউরুটি-সহ বিভিন্ন বেকারি দ্রব্য। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কেউ নেই অথচ সেখানকার একটি পাউরুটির প্যাকেট আপনা থেকেই নড়ছে। তার পর সেখান থেকে বেরিয়ে এল একটি ধেড়ে ইঁদুর। পাউরুটির প্যাকেট থেকে বেরিয়ে বেকারির এ দিক থেকে ও দিক ছুটতে শুরু করল। তার পর চলে গেল ওভেনের নীচ দিয়ে।

Advertisement

সম্প্রতি এ রকম ঘটনায় দেখা গিয়েছে, আয়ারল্যান্ডের ডাবলিনের একটি বেকারি স্টোরে। অ্যাপলগ্রিন নামের ওই স্টোরে ঘটা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

তার পর বেকারিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপলগ্রিন স্টোর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ওই স্টোর কর্তৃপক্ষ জানিয়েছেন, পোকামাকড় নিযন্ত্রণের জন্য ওই দোকানটি আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাসও দিয়েছেন তারা।

Advertisement

আরও পড়ুন: বন্ধু হুইলচেয়ারে, তবু খেলা থেমে নেই, ছাত্রদের পরিণতিবোধে মুগ্ধ নেট দুনিয়া!

আরও পড়ুন: ডোনাল্ড ডাকের আদর খাচ্ছে ‘নালা’, ভিডিয়ো দেখেছেন এক কোটিরও বেশি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement