ইউটিউবে বিখ্যাত হওয়ার নেশায় বুকে বই রেখে গুলি, মৃত্যু কিশোরের

সবই হল। শুধু গুলিটা বইয়ে আটকে না গিয়ে ফুঁড়ে দিল ছেলেটার বুক। আমেরিকার মিনেসোটার ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৩:১২
Share:

পেদ্রো রুইজ আর মোনালিসা পেরেজ। ছবি: টুইটারের সৌজন্যে।

উনিশ বছরের ঝলমলে ছেলেমেয়ে দু’টোর মাথায় একটাই নেশা, কী করে চটজলদি ইউটিউব তারকা হওয়া যায়!

Advertisement

ক্যামেরা তাক করে ছেলেটিই মেয়েটিকে রাজি করিয়েছিল। বুকের উপরে একটা মোটা বিশ্বকোষ নিয়ে সে দাঁড়াবে। মেয়েটি গুলি চালাবে। বইয়ে আটকে যাবে গুলি।

সবই হল। শুধু গুলিটা বইয়ে আটকে না গিয়ে ফুঁড়ে দিল ছেলেটার বুক। আমেরিকার মিনেসোটার ঘটনা।

Advertisement

পেদ্রো রুইজ আর মোনালিসা পেরেজ। ওদের একটা তিন বছরের বাচ্চাও আছে। কচি বাবা-মা হিসেবে নিজেদের জীবনকে সবার সামনে তুলে ধরলেই বিখ্যাত হয়ে ওঠা যাবে, এমনই ভেবেছিল ওরা। দু’একটা ভিডিও ব্লগ আপলোডও করেছিল। গুলি আটকানো বই-এর খেলাটা, ওরা ভেবেছিল তুমুল হিট হবে। মেয়েটি প্রথমে রাজি হচ্ছিল না। পেদ্রোই জেদ করল। মোনালিসা টুইটে লিখল, ‘‘আমি আর পেদ্রো বোধহয় সবচেয়ে বিপজ্জনক ভিডিও শ্যুট করতে চলেছি। ভাবনাটা পেদ্রোরই, আমার না।’’ কিন্তু বন্দুকটা তো এক ফুট দূর থেকে মোনালিসাই চালিয়েছিল। অনিচ্ছাকৃত খুনের মামলা তার বিরুদ্ধেই দায়ের করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement