শুক্রবার রাতে একটার পর একটা হামলার খবর
আসছে। হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। সোশ্যাল মিডিয়ায় তখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। ‘‘আমার বন্ধু বা পরিবারের লোকজন সুরক্ষিত তো?’’ এই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন ‘চেক-ইন ফিচার’ চালু করল ফেসবুক। ‘‘আই অ্যাম সেফ’’ লিখলেই বোঝা যাবে প্যারিসে থাকলেও সন্ত্রাস ছুঁতে পারেনি সেই ব্যক্তিকে। যদি সেই ব্যক্তি নিজে না-ও লেখেন, তাঁর পরিচিত কেউ তাঁকে সুরক্ষিত চিহ্নিত করতে পারেন।