ভিতরে রোগী, ভেঙে ফেলা হল হাসপাতাল

এক রোগীর এক্স-রের জন্য তখন সবে তৈরি হচ্ছিলেন চিকিৎসক। আচমকা কান ফাটানো আওয়াজ। সঙ্গে দুলুনি। ভূমিকম্প ভেবে পড়িমড়ি করে ছুটে বাইরে বেরোনোর চেষ্টা করছেন রোগী এবং চিকিৎসকেরা। বোঝা গেল, ভূমিকম্প নয়। বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে হাসপাতালটি।

Advertisement
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ০২:৪৪
Share:

এক রোগীর এক্স-রের জন্য তখন সবে তৈরি হচ্ছিলেন চিকিৎসক। আচমকা কান ফাটানো আওয়াজ। সঙ্গে দুলুনি। ভূমিকম্প ভেবে পড়িমড়ি করে ছুটে বাইরে বেরোনোর চেষ্টা করছেন রোগী এবং চিকিৎসকেরা। বোঝা গেল, ভূমিকম্প নয়। বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে হাসপাতালটি। ভিতরে তখনও রয়ে গিয়েছিলেন তিন জন চিকিৎসক এবং এক জন রোগী। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার চিনের হেনান প্রদেশের হুজি জেলার একটি হাসপাতালের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় ২০ জন। তাদের পরনে ছিল সেনার উর্দি। যদিও সেনা সূত্রের দাবি, তারা কাউকে পাঠায়নি। হাসপাতালটির মধ্যে ছিল প্রায় ৪০ লক্ষ ইউয়ানের যন্ত্রপাতি। নষ্ট হয়ে গিয়েছে তার প্রায় সব ক’টিই। কারা হাসপাতালটি ভাঙল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement