প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

শুধু চোখেই নয় কানেও শুনতে পারবেন নানান ধ্বনি, এমন ভাবেই মণ্ডপ সাজিয়েছে দমদম পার্ক সর্বজনীন

দমদম পার্ক সর্বজনীনের এবারের ভাবনা শব্দ শুরে সর্বজনীন।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ২১:৩০
দমদম পার্ক সর্বজনীন

দমদম পার্ক সর্বজনীন

সাধারণত কোন পুজো মণ্ডপে যাওয়া মানে, তার মণ্ডপ পরিদর্শন এবং প্রতিমা দর্শন হয়ে থাকে। কিন্তু এবার একেবারে অন্য রকম ভাবনা নিয়ে হাজির দমদম পার্ক সর্বজনীন। মণ্ডপ সজ্জার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে নানা ধরনের শব্দ। দমদম পার্ক সর্বজনীনের এবারের ভাবনা শব্দ শুরে সর্বজনীন।

দমদম পার্ক সর্বজনীন

দমদম পার্ক সর্বজনীন

অর্থাৎ প্রতিনিয়ত এমন অনেক শব্দই আমরা শুনতে পাই যেগুলি আমাদের ভিতরে কোন সারা ফেলতে পারে না। কিছুটা বিরক্ত বোধও হয়। কিন্তু সেই শব্দ গুলি থেকেই উঠে আসতে পারে নতুন মানে। এই ভাবনা নিয়েই একেবারে মাঠে নেমে পড়েছে দমদম পার্ক সর্বজনীন। এমন অভিনব ভাবনা সাধারণ দর্শনার্থীদেরও নজর কেড়েছে। প্রতি বছরই ভিন্ন ভাবনা নিয়ে হাজির হয় দমদম পার্ক সর্বজনীন। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলেন তাঁদের পুজো মণ্ডপ। নিত্য দিনে ব্যবহার হওয়া এমন কিছু শব্দ কী ভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে তার নিদর্শনই দেখা গিয়েছে দমদম পার্ক সর্বজনীন পুজো মণ্ডপে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।

Durga Puja 2022 ananda utsav 2022 Pujo Porikroma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy