শারদ উৎসবের আনন্দের রেশ রয়ে যায় শারদ সম্মান প্রদানের মঞ্চেও। সপ্তম বর্ষে পদার্পণ করল মার্লিন গ্রুপের ‘মার্লিন সেরা পুজো ২০২৫’। মার্লিন আবাসনগুলির মধ্যে সবচেয়ে সৃজনশীল ও সুশৃঙ্খল দুর্গাপুজোকে সম্মান জানানোর এটি একটি উদ্যোগ।
দমদম ক্যান্টনমেন্টের আবাসন মার্লিন আরবান পেয়েছে 'মার্লিন সেরা পুজো অ্যাওয়ার্ড ২০২৫'-এর প্রথম পুরস্কার। এ ছাড়াও মার্লিনের বিভিন্ন আবাসন কমপ্লেক্সকে একাধিক বিভাগে স্বীকৃতি দেওয়া হয়েছে। মহিষবাথানের আবাসন মার্লিন ফিফথ এভিনিউ এবং সোদপুরের মার্লিন ম্যাক্সিমাস যুগ্ম ভাবে সম্মানিত হয়েছে সেরা প্রতিমার শিরোপায়।
মার্লিন দ্য ওয়ান এবং মার্লিন স্যাফায়ার পেয়েছে সেরা থিম পুজোর সম্মান। মার্লিন ওয়াটারফ্রন্ট এবং মার্লিন গঙ্গোত্রী সেরা পরিবেশবান্ধব পুজোর পুরস্কার জিতেছে। মার্লিন ভার্ভ, মার্লিন জবাকুসুম, মার্লিন আইল্যান্ড, এবং মার্লিন ক্রেস্ট 'কমিউনিটি বন্ডিং' বিভাগে সেরা। মার্লিন লেগ্যাসি এবং মার্লিন বসুন্ধরা 'বেস্ট ট্র্যাডিশনাল ক্রাফটম্যানশিপ' পুরস্কার পেয়েছে।
মার্লিন ওয়ার্ডেন লেকভিউ, মার্লিন গ্রোভ, মার্লিন এমারাল্ড, এবং মার্লিন উত্তরা সম্মানিত হয়েছে 'নারী শক্তি সম্মান'-এ। মার্লিন ঐক্য এবং মার্লিন আইরিস পেয়েছে সেরা ডেবিউ পুজোর সম্মান।
২০১৯ সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য কেবল প্রতিযোগিতা নয়, বরং আবাসনের বাসিন্দাদের মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে মজবুত করা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা বলেন, "আমরা মার্লিন গ্রুপে ২০১৯ সালে 'মার্লিন সেরা পুজো' সম্মান শুরু করেছিলাম বাংলার সবচেয়ে বড় উৎসবের আবেগ উদযাপনে আবাসনের বাসিন্দাদের উৎসাহ বৃদ্ধি করতে। বিগত ছয় বছরে পুজোর আকার আয়োজন, চমক বহু গুণ বেড়েছে। তবে উৎসব ঘিরে বাসিন্দাদের মধ্যে যে বন্ধন ও সৌহার্দ্য রয়েছে, সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।"
এ বছর মার্লিন গ্রুপ কলকাতা, হাওড়া, হুগলির ২২টি আবাসন কমপ্লেক্সে সপ্তম বর্ষে 'মার্লিন সেরা পুজো ২০২৫' উদযাপন করেছে। ১০ হাজারের বেশি বাসিন্দা এতে অংশ নিয়েছিলেন। পুজোর সেরা বেছে নিতে বিচারকের আসনে ছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু, অভিনেত্রী সৌরসেনী মৈত্র এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।