Baisakh Auspicious Dates

নতুন বঙ্গাব্দের প্রথম মাসে অমাবস্যা এবং পূর্ণিমা কবে পড়ছে? একাদশী কবে? বৈশাখে কোনও বিশেষ পুজো রয়েছে কি?

বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস। শাস্ত্রমতে বৈশাখ শুভ মাস। এই মাসে শুভ কাজকর্ম সম্পন্ন করার নানা দিন রয়েছে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:২১
purnima

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে চান্দ্রমাসে সাধারণত বিশাখা বা তৎসন্নিহিত আগের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র বৈশাখ’ মাস বলে। সূর্যের মেষ রাশিতে অবস্থানকালের মধ্যে প্রায়শই এমন হয় বলে রবির মেষ রাশিতে অবস্থানকাল ‘সৌর বৈশাখ’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের প্রথম মাস। শাস্ত্রমতে বৈশাখ শুভ মাস। এই মাসে শুভ কাজকর্ম সম্পন্ন করার নানা দিন রয়েছে। বৈশাখ মাসে বিয়ের দিনেরও কমতি নেই। পঞ্জিকা মিলিয়ে দেখে নিন।

Advertisement

বৈশাখ মাসে বিয়ে-

৭ বৈশাখ, ২১ এপ্রিল, মঙ্গলবার।

বিয়ে- সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মধ্যে তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৯ বৈশাখ, ৩ মে, রবিবার।

বিয়ে- সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের মধ্যে তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৩ বৈশাখ, ৭ মে, বৃহস্পতিবার।

বিয়ে- রাত ১২টা ৫৬ মিনিট গতে ৩ টে ৪৮ মিনিটের মধ্যে কুম্ভ এবং মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৪ বৈশাখ, ৮ মে, শুক্রবার।

বিয়ে- রাত ১টা ১৭ মিনিট গতে ৩টে ৪৪ মিনিটের মধ্যে কুম্ভ, মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৫ বৈশাখ, ৯ মে, শনিবার।

বিয়ে- রাত ১০টা ৪৮ মিনিট গতে ৩টে ৪০ মিনিটের মধ্যে মকর, কুম্ভ এবং মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৯ বৈশাখ, ১৩ মে, বুধবার।

বিয়ে- রাত ১২টা ১৯ মিনিট গতে ২টো ১৭ মিনিটের মধ্যে কুম্ভ এবং মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

বৈশাখ মাসে পুজোপচার-

১ বৈশাখ, ১৫ এপ্রিল, বুধবার নববর্ষ, শ্রীশ্রী গণেশপুজো।

অমাবস্যা-

অমাবস্যা তিথি-

তিথি শুরু- ২ বৈশাখ, ১৬ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা ১৩ মিনিট।

তিথি শেষ- ৩ বৈশাখ, ১৭ এপ্রিল, শুক্রবার বিকেল ৫টা ২২ মিনিট।

অক্ষয় তৃতীয়া– ৬ বৈশাখ, ২০ এপ্রিল, সোমবার।

মোহিনী একাদশী ব্রত-

একাদশী তিথি আরম্ভ- ১২ বৈশাখ, ২৬ এপ্রিল, রবিবার সন্ধ্যা ৬টা ৮ মিনিট।

একাদশী তিথি শেষ- ১৩ বৈশাখ, ২৭ এপ্রিল, সোমবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিট।

বৈশাখী পূর্ণিমা, শ্রীশ্রী গন্ধেশ্বরীপুজো-

পূর্ণিমা তিথি আরম্ভ- ১৬ বৈশাখ, ৩০ এপ্রিল, বৃহস্পতিবার রাত ৯টা ১৪ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ- ১৭ বৈশাখ, ১ মে, শুক্রবার রাত ১০টা ৫৩ মিনিট।

অপরা একাদশী ব্রত-

একাদশী তিথি আরম্ভ- ২৮ বৈশাখ, ১২ মে, মঙ্গলবার দুপুর ২টো ৫৪ মিনিট।

একাদশী তিথি শেষ- ২৯ বৈশাখ, ১৩ মে, বুধবার দুপুর ১টা ৩০ মিনিট।

সাবিত্রী চতুর্দশীব্রত, শ্রীশ্রী ধর্মরাজপুজো-

৩১ বৈশাখ, ১৫ মে, শুক্রবার।

Advertisement
আরও পড়ুন