Viral Video

কনের রূপ দেখে আহ্লাদে আটখানা বর! ভর করল মাইকেল জ্যাকসনের ‘আত্মা’, ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র-পাত্রী। তাঁদের দু’পাশে ভিড় করে দাঁড়িয়ে আত্মীয়েরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৬:১০
Video shows a groom started dancing after seeing face of bride

বিয়েতে নাচ নবদম্পতির। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে করতে এসেছিলেন পাত্র। কনের রূপ দেখে আহ্লাদে আটখানা হয়ে গেলেন তিনি। কনেকে নাচতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। কে কী ভাববে না ভেবে তিনিও নাচতে শুরু করলেন অদ্ভুত কায়দায়! তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা- ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র-পাত্রী। তাঁদের দু’পাশে ভিড় করে দাঁড়িয়ে আত্মীয়েরা। এমন সময় হঠাৎ হিন্দি গানের তালে নাচতে শুরু করেন পাত্রী। মুগ্ধ হয়ে তাঁর নাচ দেখতে থাকেন বর। কনের রূপ দেখে আত্মহারা হয়ে পড়েন। এর পর আর নিজেকে আটকে রাখতে পারেননি পাত্র। কনের সঙ্গে তিনিও নাচতে শুরু করেন। অদ্ভুত কায়দায় নাচতে নাচতে মঞ্চের এক দিক থেকে অন্য দিকে যেতে শুরু করেন। সঙ্গে সঙ্গে হাসির রোল ওঠে আত্মীয়দের মধ্যে। আত্মীয়দের অনেকে নবদম্পতির জন্য টাকা ওড়াতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরতি_কুমারী.২০০২’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেক। নবদম্পতির নাচের প্রশংসাও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এই মানুষগুলো সুখী হোক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মেয়েরা যখন তাঁদের পছন্দের পুরুষ এবং পছন্দের লেহঙ্গা খুঁজে পায়, তখন এমনটাই হয়।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘আরে বরের উপর তো মাইকল জ্যাকসনের আত্মা ভর করেছে। কনেকে দেখে আনন্দ ধরে রাখতে পারেনি।’’

Advertisement
আরও পড়ুন