Viral Video

বড় চাকরি পেয়েছেন পুত্র, নিয়োগপত্র খুঁটিয়ে পড়ে আবেগে ভাসলেন বাবা, কেঁদেও ফেললেন! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ইকমার্স সংস্থা অ্যামাজ়নে চাকরি পেয়েছেন এক তরুণ। চাকরি পেয়েই নিয়োগপত্র তুলে দিয়েছেন বাবার হাতে। সেই নিয়োগপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:০২
Video shows father get emotional while reading son’s offer letter

পুত্রের নিয়োগপত্র হাতে চোখে জল বাবার। ছবি: ইনস্টাগ্রাম।

বড় চাকরি পেয়েছেন পুত্র। নিয়োগপত্র হাতে নিয়ে পড়ার সময় আবেগে ভাসলেন বাবা। কেঁদে ফেললেন! মন ভাল করা সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইকমার্স সংস্থা অ্যামাজ়নে চাকরি পেয়েছেন এক তরুণ। চাকরি পেয়েই নিয়োগপত্র তুলে দিয়েছেন বাবার হাতে। সেই নিয়োগপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলেন তিনি। পুরোটা পড়া হতেই আবেগতাড়িত হয়ে পড়লেন প্রৌঢ়। পুত্রের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। সেই ভিডিয়োই পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় তরুণ জানিয়েছেন, তাঁর বাবা কিছু কারণে নিজের পড়াশোনা শেষ করতে পারেননি ভাল করে। সঠিক পথ দেখানোর মতো কেউ ছিলেন না বাবার জীবনে। কিন্তু তিনি যাতে পড়াশোনা করে বড় জায়গায় পৌঁছোতে পারেন সেই চেষ্টা করে গিয়েছেন। তাই তাঁর চাকরি পাওয়াকে আদতে বাবার জয় বলেই জানিয়েছেন তরুণ।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘থেসযাদব_’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ওই তরুণকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর বাবাও যেন সব সময় ভাল থাকেন, তা কামনা করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাবার ভালবাসা সব সময়ই নীরব। কিন্তু অনেক শক্তিশালী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তোমাকে অভিনন্দন। তোমার বাবার ত্যাগকে কুর্নিশ।’’

Advertisement
আরও পড়ুন