পশ্চিমবঙ্গে এ বারের বিধানসভা নির্বাচনে ‘বাঙালি অস্মিতা’কে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। বাংলা ও বাঙালির সংস্কৃতির সঙ্গে তাদের কোনও বিরোধ নেই, সেই বার্তা দিতে মরিয়া বিজেপিও। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি উপহার হিসেবে তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পানিহাটির ‘বিজয় সঙ্কল্প সভা’য় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময়ে শমীক তাঁর হাতে শক্তির ছবি তুলে দিয়েছেন। শমীক বরাবরই কবি শক্তির ভক্ত। তাঁরই উদ্যোগে শক্তির ছবি এঁকে দিয়েছেন সুব্রত গঙ্গোপাধ্যায়। এ বার বাংলায় প্রচারে এসে ছবি উপহার পেলে তাঁদের ধন্যবাদ জানিয়ে পরে চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। শিল্পী সুব্রতকেও আগে চিঠি দিয়েছেন তিনি। এর আগে রাজ্যে মোদীর সভামঞ্চে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দিয়েছিলেন শমীক। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর পরবর্তী সফরের জন্য সুব্রতের আঁকা মহানায়ক উত্তমকুমারের ছবি তৈরি রাথা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)