Knee Osteoarthritis

অস্টিওআর্থারাইটিস প্রতিকারের উপায় কী? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

‘অ্যাপোলো মাল্টিস্পেশালটি হাসপাতাল’-এর অস্থিরোগ বিশেষজ্ঞ অস্টিওআর্থারাইটিস প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৪:৫৩
Share:

অস্টিওআর্থারাইটিস

হাঁটু ব্যথা কি বয়স্কদেরই হয়? বর্তমানে তরুণ প্রজন্মও এই হাঁটু ব্যথায় কাবু। এর কারণ জীবনযাত্রা, শরীরচর্চা না করা। এই ব্যথার কারণে হাঁটাচলায় যেমন সমস্যা হয়, ঠিক তেমনই মাটিতে বসতেও অসুবিধা হয়।

এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন ‘অ্যাপোলো মাল্টিস্পেশালটি হাসপাতাল’-এর অস্থিরোগ বিশেষজ্ঞ, এমবিবিএস, এমএস (অর্থো), এমসিএইচ (অর্থো), চিকিৎসক সৌমেন কর।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

অস্থিরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক সৌমেন কর অস্টিওআর্থারাইটিস নিয়ে আলোচনা করলেন

চিকিৎসক কর জানান হাঁটুর জয়েন্ট তিনটি হাড় দিয়ে তৈরি। ঠিক তেমনই তিনটি কম্পার্টমেন্ট থাকে, যেমন - মেডিয়াল কম্পার্টমেন্ট, ল্যাটেরাল কম্পার্টমেন্ট ও প্যাটেলফিমোরাল কম্পার্টমেন্ট। যখন অস্টিওআর্থারাইটিসের ব্যথা শুরু হয় তখন প্যাটেলফিমোরাল কম্পার্টমেন্ট থেকে ব্যথা শুরু হয়। ব্যথার কারণে অনেক সময়েই হাঁটু বেঁকে যায় এবং এইভাবে চলতে চলতে কোমরেও ব্যথা শুরু হয়ে যায়।

তাহলে কী ভাবে এই অস্টিওআর্থারাইটিস প্রতিরোধ করা যায়?

জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে এই রোগকে কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব। পেশির ব্যায়াম যেমন করা দরকার, তেমনই শরীরের ওজনের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আবার অসমতল রাস্তায় বেশি না হাঁটা, সিঁড়ি ওঠা-নামা কম করা এগুলিও মাথায় রাখতে হবে।

যদি কেউ আর্থারাইটিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার চিকিৎসা কী?

আর্থারাইটিস যদি প্রাথমিক পর্যায়ে হয়ে থাকে তাহলে আর্থোস্কোপিক সার্জারির মাধ্যমে কার্টিলেজ বদল করা সম্ভব। আর্থারাইটিস যদি মাঝারি পর্যায়ে চলে যায়, অর্থাৎ মেডিয়াল জয়েন্ট ক্ষয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন।

কিন্তু যদি একটি কম্পার্টমেন্টে সমস্যা হয়ে থাকে তাহলে এখন আর পুরো হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন পরে না। সেক্ষেত্রে আংশিক হাঁটু প্রতিস্থাপন করলেই হয়। এক্ষেত্রে আপনার আসল যে হাঁটু তা বদলানোর দরকার পড়ছে না।

আংশিক হাঁটু প্রতিস্থাপনে খুব কম কাটাছেঁড়া করতে হয় তাই ব্যথাও কম হয়। তাই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

তবে পুরো হাঁটু প্রতিস্থাপন হোক কিংবা আংশিক, এখনও অনেকে এই অস্ত্রোপচার করতে ভয় পান। তাদের ধারণা থাকে তারা আর আগের মতো হাঁটতে পারবেন না। কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্যে সুস্থ-স্বাভাবিক জীবনে আবার ফিরে যাওয়া সম্ভব।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন