Peaceful Living

বিটি রোডের ধারে বিলাসবহুল শান্তির জীবন রয়েছে আপনারই অপেক্ষায়!

আপনার যাবতীয় চাহিদার কথা মাথায় রেখেই গড়ে উঠেছে ‘সেরেনিয়া (ফ্রম দ্য হাউস অফ মার্লিন)’, বিটি রোডের ধারে শান্ত-স্নিগ্ধ পরিবেশে এক বিলাসবহুল আবাসন প্রকল্প।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯
Share:

‘মার্লিন সেরেনিয়া’

রোজকার ব্যস্ততা, কাজের চাপে হাঁপিয়ে ওঠা মন এমন এক শান্তির আশ্রয় খোঁজে যেখানে দিনের শেষে জিরিয়ে নেওয়া যাবে আরামে। কিন্তু শুধু শান্ত নিরিবিলি পরিবেশ হলেই তো হবে না, হাতের কাছে থাকা চাই আধুনিক সমস্ত সুযোগ-সুবিধা।

আপনার যাবতীয় চাহিদার কথা মাথায় রেখেই গড়ে উঠেছে ‘সেরেনিয়া (ফ্রম দ্য হাউস অফ মার্লিন)’, বিটি রোডের ধারে শান্ত-স্নিগ্ধ পরিবেশে এক বিলাসবহুল আবাসন প্রকল্প। স্রেফ আবাসন প্রকল্প নয়, বরং প্রকৃতিকে আপনার জীবনযাত্রার অংশ করে তুলছে ‘সেরেনিয়া’। ১৮ একর এলাকা জুড়ে বিস্তৃত বিশাল প্রাকৃতিক লেকের শীতল হাওয়া জুড়িয়ে দেবে আপনার মন। যেখানে প্রিয়জনের সঙ্গে ধীর, সুস্থির জীবনের স্বাদ নিতে পারবেন প্রতিদিন, প্রতিটি মুহূর্তে।

তিন দিক খোলা এবং শীততাপ-নিয়ন্ত্রিত ২, ৩ এবং ৪ বিএইচকে অ্যাপার্টমেন্টে সকালের সোনালি রোদ আর বিকেলের মৃদু হাওয়া খেলা করবে অবলীলায়। এ ছাড়াও সুইমিং পুল, ক্লাব হাউজ়, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বার্বিকিউ এরিয়া, রিফ্লেক্সোলজি এরিয়া, অ্যারোমা গার্ডেন, রিল্যাক্সেশন জ়োন, ক্রিকেট পিচ, মাল্টিপারপাস কোর্ট, কী নেই! সব রকমের সুবিধা রয়েছে আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলতে।

এ তো গেল প্রজেক্টের ভিতরের কথা। বাইরে জমজমাট বিটি রোড ছাড়াও কাছাকাছি রয়েছে দু’টি মেট্রো স্টেশন। এর ফলে শহরের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রাখাটাও সহজ। এমন ধীরস্থির জীবন আর মোটেও কোনও স্বপ্ন নয়, এটিই এখন হতে পারে আপনার জীবনযাত্রা। আপনার ইচ্ছাকে বাস্তবায়িত করে তুলুন সহজেই। ‘সেরেনিয়া’ রয়েছে আপনার আসার অপেক্ষায়।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

http://bit.ly/4tGVMPS

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘মার্লিন সেরেনিয়া’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন