জীবন মানেই প্রতি মুহূর্তে নতুন গতিতে ছুটতে থাকা। কেরিয়ারের চূড়ান্ত চাপ, পরিবারের দায়িত্ব আর নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এক অবিরাম দৌড়। কিন্তু এই দৌড়ে শরীর কি সত্যিই তাল মিলিয়ে চলতে পারছে? বয়স ৩০ বা ৪০ পেরোলেই শরীরে শুরু হয় নীরব পরিবর্তন—প্রোটিন, ক্যালশিয়াম ও গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি ধীরে ধীরে কেড়ে নিতে থাকে আপনার কর্মক্ষমতা ও প্রাণশক্তি। সারারাত ঘুম সত্ত্বেও শরীরে এনার্জির ঘাটতি থেকে যায় এবং শরীরের বিভিন্ন হাড়েও আড়ষ্টতা ও ক্ষয় হতে শুরু করে।
এই সমস্যার কারণ হল, পুষ্টির ঘাটতি, যা রোজকার আহার সবসময় পূরণ করতে পারছে না। প্রোটিন, ক্যালশিয়াম, নানান জরুরি ভিটামিন ও মিনারেল, যা এক সময়ে পর্যাপ্ত মাত্রাতে ছিল, আজকাল তাতে জীবনযাত্রার পরিবর্তনের ফলে ঘাটতি পড়ছে। যার ফলে শরীরের শক্তি, ক্ষমতা ও সার্বিক সুস্থতার ক্ষতি হচ্ছে। আপনারা কি জানেন যে ৪০ শতাংশেরও বেশি ভারতীয়দের মধ্যে ক্যালশিয়ামের অভাব রয়েছে? শুধু তা-ই নয়, প্রায় ৮০ শতাংশ লোক ‘ভিটামিন ডি’-এর ঘাটতির শিকার?
‘শেলক্যাল টোটাল’ এই পুষ্টিগত ঘাটতির ফাঁকগুলি একটি বহুমুখী গুণসম্পন্ন ফর্মুলার সাহায্যে পূরণ করে। প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং প্রোবায়োটিকসে ঠাসা এই সাপ্লিমেন্ট হাড়ের স্বাস্থ্য, পেশির স্বাস্থ্য, এনার্জির মাত্রা এবং পেটের স্বাস্থ্য এই সবকিছুর উন্নতি ঘটায়, যাতে আপনি সর্বদা সক্রিয় থাকতে পারেন।
কেন আলাদা ‘শেলক্যাল টোটাল’?
‘শেলক্যাল টোটাল’ হল শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলার মতো নানান জরুরি পুষ্টিগুণে ভরপুর একটি সাপ্লিমেন্ট বা পরিপূরক। শরীরের প্রতিদিনের একাধিক চাহিদা অহরহ বদলাতে থাকে। সেই চাহিদাগুলি মেটানোর জন্যই ‘শেলক্যাল টোটাল’ তৈরি করা হয়েছে। এটি একটি বিজ্ঞানসম্মত মাল্টি-নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যাতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ক্যালশিয়াম, প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও প্রোবায়োটিকস। এই অনন্য ফর্মুলাটি কাজ করে—
নিত্যদিনের জীবনে কেন প্রয়োজন ‘শেলক্যাল টোটাল’?
আজকের দ্রুতগামী জীবন আমাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। কর্মব্যস্ততা, অনিয়মিত খাওয়া-দাওয়া এবং মানসিক চাপ, সবই শরীরকে নিঃশেষ করে দিতে পারে। এই অবস্থায়, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া শুধুই বিলাসিতা নয়, বরং প্রয়োজন। ‘শেলক্যাল টোটাল’ সেই যত্নের প্রথম ও সহজ পদক্ষেপ, যা প্রতিদিন আপনাকে রাখে আরও শক্তিশালী, আরও সচল এবং আরও আত্মবিশ্বাসী।
কী ভাবে ব্যবহার করবেন ‘শেলক্যাল টোটাল’?
প্রতিদিন মাত্র ২ বার খেলেই পার্থক্য অনুভব করবেন। তাই, রোজকার আহার ও ব্যায়ামের পাশাপাশি হাড় আর পেশির উন্নতিতে সঙ্গী করুন ‘শেলক্যাল টোটাল’-কে। এতে থাকা নানান জরুরি পুষ্টিপদার্থের গুণে স্বাস্থ্যের একাধিক উপকারিতা লক্ষ্য করা যায়। কারণ, স্বাস্থ্যবান হওয়ার মানে শুধুই স্ট্রং হওয়া নয়, এর মানে নিজের শরীরের ভেতরের ও বাইরের ভারসাম্য বজায় রাখা। তাই সঠিক যত্নের শুভারম্ভ করুন আজ থেকেই, ভবিষ্যতের সুস্বাস্থ্যের স্বার্থে।
‘শেলক্যাল টোটাল’ সঠিক বা পরিপূর্ণ আহার বা সুস্থ জীবনশৈলীর কোনও বিকল্প পদ্ধতি নয়। ‘শেলক্যাল টোটাল’ প্যাকের উপর লেখা নির্দেশ মেনে এই হেলথ্ ড্রিঙ্কস গ্রহণ করতে হবে। গর্ভবতী হলে বা শারীরিক অসুস্থতা থাকলে বা অন্য কোনও উপসর্গ থাকলে, চিকিৎসকের পরামর্শ নেবেন।
তথ্যসূত্র:
হরিনারায়ণ সিভি, অখিলা এইচ, শান্তিশ্রী ই মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ডায়েটারি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি - হাফ এ সেঞ্চুরি নিউট্রিশন ডেটা - রেট্রোস্পেক্ট - ইন্ট্রোস্পেক্ট অ্যান্ড দ্য টি রোড অ্যাহেড। ফ্রন্ট এন্ডোক্রিনোল (লোজ়ান)। ২০২১ এপ্রিল ৬; ১২:৫৮৩৬৫
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC2804956/
https://www.healthline.com/nutrition/magnesium-benefits#essential
https://www.linkedin.com/pulse/over-70-indians-vitamin-d-deficient-can-fixed-know-how-eirec/
এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন। এই প্রতিবেদনটির জন্য আনন্দবাজার ডট কম-এর সম্পাদকমন্ডলী কোনওভাবে দায়ী নয়।