Ethanol Blend Flex Fuel

দেশে চালু হল ই৮৫ পেট্রল, দামে সস্তা হলেও তাতে চলা গাড়ির সংখ্যা নিয়েই প্রশ্ন

সংশ্লিষ্ট মহলের অবশ্য বক্তব্য, বেশি ইথানল মিশ্রিত এই ‘ফ্লেক্স ফুয়েল’ চালু করলেই হবে না। তাতে চলা গাড়ির সংখ্যা বাড়াতে হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৭:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চালু হল ই৮৫ (৮৫% ইথানল ও ১৫% পেট্রল মিশ্রিত জ্বালানি)। শুক্রবার পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী দিল্লির পুসা রোডের একটি পাম্পে এই জ্বালানি বণ্টনের যন্ত্রের সূচনা করেন। রাজধানীতে যার দাম লিটার পিছু সাধারণ পেট্রলের ১০২.১২ টাকার থেকে ২০ টাকা কম। এখন ই৮৫ দেশের ৪৮টি পাম্পে মিলবে। তবে পুরীর দাবি চলতি বছরের মধ্যে ৫০০টি এবং ২০২৭-এর মধ্যে ৫০০০টি পাম্পে তা বিক্রি করাই লক্ষ্য।

সংশ্লিষ্ট মহলের অবশ্য বক্তব্য, বেশি ইথানল মিশ্রিত এই ‘ফ্লেক্স ফুয়েল’ চালু করলেই হবে না। তাতে চলা গাড়ির সংখ্যা বাড়াতে হবে। গাড়ি শিল্পেরই দাবি, এখন ভারতের রাস্তায় এই জ্বালানিচালিত চার চাকা নেই। সম্প্রতি একটি সংস্থা এমন একটি গাড়ি এনেছে। তবে সেটির রাস্তায় নামতে এখনও মাস তিনেক। ফ্লেক্স ফুয়েলের দু’চাকা সাকুল্যে রয়েছে দু’টি। কিন্তু রাস্তায় তার সংখ্যা কার্যত শূন্য। শহরের এক পাম্প মালিকের বক্তব্য, আগে সরকার সাধারণ পেট্রলের যথেষ্ট জোগান নিশ্চিত করুক। তার পরে ফ্লেক্স ফুয়েলের কথা ভাবা যাবে। গাড়ি না থাকলে জ্বালানি এনে লাভ কী? সরকারি সূত্র বলছে, দ্রুত এই গাড়ি বাড়বে। তৈরি থাকছে দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন