টুকরো খবর

এ বছরে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার বহর গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে রাজ্যে। বাজার সূত্রের খবর, সোনার দাম এখন আগের চেয়ে বেশ কিছুটা কমে স্থিতিশীল রয়েছে। সেই কারণেই ক্রেতারা ‘শুভ দিন’ বলে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে বিভিন্ন দোকানে বেশি করে ভিড় করেন।

Advertisement
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৫ ০২:৩২
Share:

অক্ষয় তৃতীয়ায় রাজ্যে সোনা কেনা বাড়ল ১৫%
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

এ বছরে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার বহর গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে রাজ্যে। বাজার সূত্রের খবর, সোনার দাম এখন আগের চেয়ে বেশ কিছুটা কমে স্থিতিশীল রয়েছে। সেই কারণেই ক্রেতারা ‘শুভ দিন’ বলে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে বিভিন্ন দোকানে বেশি করে ভিড় করেন। নেমিচাঁদ বামালুয়া অ্যান্ড সন্স-এর পার্টনার এবং অল ইন ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন-এর প্রাক্তন চেয়ারম্যান বাছরাজ বামালুয়া মঙ্গলবার জানান, সাধারণত পশ্চিমবঙ্গে এই উপলক্ষে কেনাকাটা কম হয়, বরং দক্ষিণ ভারতেই চাহিদা বেশি। কিন্তু এখন এ রাজ্যেও কেনার প্রবণতা বাড়ছে। অন্য দিকে, অব্যাহত রয়েছে শেয়ার বাজারের পতন। অনিশ্চিত বাজারও লগ্নির নিরাপদ মাধ্যম হিসেবে সোনার চাহিদা বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবারও সেনসেক্স পড়েছে ২১০.১৭ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৭,৬৭৬.০৪ অঙ্কে। এই নিয়ে গত পাঁচ দিনের লেনদেনেই সেনসেক্সের পতন হল ১৩৭০ পয়েন্ট। বাজারের পতন এখনই থামবে, এমন আশ্বাস দিতে পারছেন না কেউই। কারণ, বিভিন্ন শিল্প সংস্থার ২০১৪-’১৫ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে শেয়ার বাজার।

Advertisement

সান ছাড়ল দয়িচি

সান ফার্মায় নিজের হাতে থাকা পুরো শেয়ার বিক্রি করে দিল দয়িচি স্যাঙ্কিও। স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান জানিয়েছে, দয়িচি প্রতিটি শেয়ার ৯৩১.৫৮ টাকায় বেচেছে। ফলে বিক্রির মোট মূল্য দাঁড়িয়েছে ২০,০২৫ কোটি টাকা। এ দিন বাজার বন্ধের সময়ে ৮.৮৬% নীচেছিল সানের শেয়ার দর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement