টুকরো খবর

আগামী ১৫ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটপর্ব মিটলেই ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। পেট্রোলের দরও কমতে পারে লিটারে প্রায় ১ টাকা। সরকারি সূত্রে বুধবার এই ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ২৭ মাসের মধ্যে সবচেয়ে নীচে নেমে এসেছে।

Advertisement
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৪ ০২:০৭
Share:

ডিজেল কমতে পারে লিটারে ২.৫০ টাকা

Advertisement

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

আগামী ১৫ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটপর্ব মিটলেই ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। পেট্রোলের দরও কমতে পারে লিটারে প্রায় ১ টাকা। সরকারি সূত্রে বুধবার এই ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ২৭ মাসের মধ্যে সবচেয়ে নীচে নেমে এসেছে। এ দিন ব্রেন্টের দর ব্যারেলে নেমে এসেছে ৯০.৭৬ ডলারে, যা ২০১২-র জুনের পর থেকে সর্বনিম্ন। এই মুহূর্তে ডিজেল বেচে ভারতীয় তেল সংস্থাগুলির লাভ হচ্ছে লিটারে ১.৯০ টাকা। তা সত্ত্বেও নির্বাচনী আচরণবিধি চালু থাকায় দাম কমানোর কথা ঘোষণা করেনি কেন্দ্র।

Advertisement

ডাঃ রেড্ডিজ, সান ফার্মার বিরুদ্ধে তদন্ত মার্কিন কংগ্রেসের

Advertisement

সংবাদ সংস্থা • ওয়াশিংটন

ওষুধের অত্যধিক চড়া দামের জন্য দুই ভারতীয় সংস্থা ডাঃ রেড্ডিজ এবং সান ফার্মা-র বিরুদ্ধে অভিযোগ আনল মার্কিন কংগ্রেস। জেনেরিক ওষুধের ক্ষেত্রে দাম ক্রমাগত বাড়ানোর অভিযোগ এনে ১৪টি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা, যার মধ্যে রয়েছে এই দুই ভারতীয় সংস্থা। এই সব সংস্থাকে দাম বাড়া সংক্রান্ত তথ্য দাখিল করতে বলা হয়েছে। ডাঃ রেড্ডিজ-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা শীঘ্রই মার্কিন কংগ্রেসকে জবাব পাঠাবে। তবে সংস্থার দাবি, ওষুধের দাম বাড়ানো হয়নি। সান ফার্মা অবশ্য কোনও মন্তব্য করেনি।

কর্মীদের প্রতিবাদ

সংবাদ সংস্থা • চেন্নাই

চেন্নাই কারখানা বন্ধ করার কথা নোকিয়া মঙ্গলবার ঘোষণা করার পরে আজই তার প্রতিবাদ জানাল কর্মী ইউনিয়ন। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। এখন চেন্নাইয়ে ৯০০ জন কর্মী আছেন।

ফ্লিপকার্ট নিয়ে

ফ্লিপকার্ট আইন ভেঙে দামে ছাড় দিচ্ছে বলে সাধারণ বিক্রেতারা যে অভিযোগ এনেছেন, তা খতিয়ে দেখবে কেন্দ্র। বাণিজ্যমন্ত্রী আজ এ কথা জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement