বম্বে স্টক এক্সচেঞ্জ। ফাইল চিত্র।
আমেরিকা-ইরানের দু’সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা এবং তার জেরে বিশ্ব বাজারে অশোধিত তেলের ব্যারেল পিছু দাম ৯০ ডলারে নেমে আসা বুধবারের সেনসেক্সকে ৩০১৮.৯৬ পয়েন্ট ঠেলে তুলেছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আমেরিকা, ইজ়রায়েল এবং ইরানের আচরণে সেই যুদ্ধবিরতি বহাল থাকা নিয়ে সংশয় এবং তেলের দামের ফের ১০০ ডলারমুখী দৌড় বৃহস্পতিবার ওই শেয়ার সূচককে টেনে নামাল ৯৩১.২৬ পয়েন্ট নীচে। দিনের শেষে তা থিতু হল ৭৬,৬৩১.৬৫ অঙ্কে। লেনদেন চলাকালীন সূচক ১২১৫ পড়ে যায়। নিফ্টি বুধবার ৮৭৩.৭০ উঠেছিল। এ দিন ২২২.২৫ নেমে হয় ২৩,৭৭৫.১০।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর মতে, ‘‘আমেরিকা ও ইরান, দু’পক্ষেরই বক্তব্য এবং কার্যকলাপে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে লগ্নিকারীদের মনে সন্দেহ তেরি হয়েছে। হরমুজ় প্রণালী নিয়ে অনিশ্চয়তাও কাটেনি। আমেরিকা-ইরান আলোচনার টেবিলে বসার আগেও পরস্পরকে হুমকি-হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। যতক্ষণ না কোনও সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বাজার অস্থির থাকবে। দেশেও শিল্পে এলপিজি সরবরাহ নিয়ন্ত্রিত হওয়ায় উৎপাদনে সমস্যা হচ্ছে। যার বিরূপ প্রভাব পড়তে পারে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে শিল্প সংস্থার আর্থিক ফলে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে