Share Market Drop

এআই নিয়ে আশঙ্কায় দোলাচলে শেয়ার বাজার, দু'দিনে ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬
Share:

বম্বে স্টক এক্সচেঞ্জ।

আশঙ্কা আর মুনাফা তোলার তাগিদে বৃহস্পতিবার ৫৫৮ পয়েন্ট পড়ার পরে শুক্রবার এক ধাক্কায় আরও প্রায় ১০৪৮ নামল সেনসেক্স। থামল ৮২ হাজারের ঘরে (৮২,৬২৬.৭৬)। নিফ্‌টিও নেমে এসেছে ২৫,৪৭১.১০-এ। পড়েছে ৩৩৬ পয়েন্ট।

বিশেষজ্ঞদের মতে, বাজারে পতনের কারণে তেমন হেরফের হয়নি। কৃত্রিম মেধা (এআই) অচিরেই ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে সঙ্কটে ফেলবে, এই আশঙ্কায় লগ্নিকারীদের অনেকে এ দিনও এই ধরনের সংস্থার শেয়ার বিক্রি করে মুনাফা তুলেছেন। গুগ্‌লের এআই না জানা কর্মীদের জন্য স্বেচ্ছায় সংস্থা ছাড়ার প্রকল্প আনা এর অন্যতম কারণ হতে পারে। তার উপর অক্টোবর-ডিসেম্বরে বিভিন্ন সংস্থার আর্থিক ফল প্রত্যাশার তুলনায় খারাপ হয়েছে। আমেরিকা ও ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার খবর এবং আমেরিকার চড়া শুল্ক কমে আসার স্বস্তি বিদেশি লগ্নিকারীদের ভারতে টেনে এনেছিল। এখন আবার শেয়ার কেনা কমাচ্ছে বা বিক্রি করছে তারা। ফলে দুর্বল হচ্ছে বাজার। পরিসংখ্যান বিশেষজ্ঞ সিদ্ধার্থ মিত্র জানান, ৯ তারিখে বিদেশ লগ্নি সংস্থাগুলি ২২৫৪.৬৪ কোটি টাকার শেয়ার কিনেছিল এ দেশে। পরের দিন তা নামে ৬৯.৪৫ কোটিতে। ১১ তারিখ ৯৪৩.৮১ কোটির শেয়ার বেচে তারা। ১২ তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার কেনে মাত্র ১০৮.৪২ কোটির। আর শুক্রবার তারা বিক্রি করেছে একলপ্তে ৭৩৫৯ কোটি টাকার শেয়ার। দেশীয় আর্থিক সংস্থাগুলির ৫৫৫৩ কোটির লগ্নি সূচকের আরও বড় পতন রুখেছে।

বাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘এআই সংক্রান্ত বিষয় বাজারকে চরম আতঙ্কে রেখেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন