Indian Car Market

একলাফে প্রায় ২৮ শতাংশ! যুদ্ধকালীন পরিস্থিতিতেও দেশে অনেকটা বাড়ল গাড়ি বিক্রি

পাইকারি বিক্রি বেড়েছে দুই (২৮.৫%) ও তিন চাকারও (৩৩%)। সব মিলিয়ে গাড়ি বিক্রি মাথা তুলেছে ২৮%। পাশাপাশি, গত মাসে দেশে চার চাকার গাড়ি তৈরিও বেড়েছে ১৩%। রফতানি বৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৭:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এপ্রিলে দেশে মাথা তুলেছে গাড়ির চাহিদা। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের তথ্য বলছে, এই সময়ে কারখানা থেকে বিপণিতে গিয়েছে ২৫% বেশি চার চাকার যাত্রী গাড়ি। সংখ্যার বিচারে তা ৪.৩৭ লক্ষ। পাইকারি বিক্রি বেড়েছে দুই (২৮.৫%) ও তিন চাকারও (৩৩%)। সব মিলিয়ে গাড়ি বিক্রি মাথা তুলেছে ২৮%। পাশাপাশি, গত মাসে দেশে চার চাকার গাড়ি তৈরিও বেড়েছে ১৩%। রফতানি বৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি। সিয়ামের ডিজি রাজেশ মেনন জানান, গত বছর গাড়িতে জিএসটি কমাই চাহিদা বৃদ্ধির অন‍্যতম কারণ। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে চিন্তা থাকছেই। আসন্ন সময়ে চাহিদার গতি কী মুখ নেয়, সে দিকে নজর রাখা প্রয়োজন। যদিও বিক্রিতে বিরাট প্রভাব পড়বে বলে মনে করছে না সিয়াম। রাজেশের মতে, চলতি ত্রৈমাসিকে বিভিন্ন সমস‍্যা সত্ত্বেও ভাল বিক্রি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন