Rolls-Royce Business

লক্ষ্য ঘরোয়া বাজার, সম্ভাবনা বিপুল লগ্নির, ভারতকেই পাখির চোখ করতে চায় রোলস রয়েস

ব্রিটেনের বাইরে এ দেশকে নিজেদের তৃতীয় ঘরোয়া বাজার হিসেবে গড়ে তোলার দিকে নজর দেওয়ার বার্তাও দিলেন বিশ্বের অন্যতম বিমান-ইঞ্জিন নির্মাতা সংস্থার কর্তা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩১
Share:

রোলস রয়েসের সিইও তুফান এরগিনবিলজ়িক। —ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রোলস রয়েসের সিইও তুফান এরগিনবিলজ়িক দেখা করেন বুধবার। বৃহস্পতিবার ভারতে ওই ব্রিটিশ ব্র্যান্ডের ব্যবসা বৃদ্ধিরজন্য বড় মাপের পরিকল্পনার কথাঘোষণা করেন তিনি। রয়েছে প্রতিরক্ষা,জ্বালানি থেকে অসামরিক বিমান পরিবহণ। ব্রিটেনের বাইরে এ দেশকে নিজেদের তৃতীয় ঘরোয়া বাজার হিসেবে গড়ে তোলার দিকে নজর দেওয়ার বার্তাও দিলেন বিশ্বের অন্যতম বিমান-ইঞ্জিন নির্মাতা সংস্থার কর্তা। তুফানের দাবি, এ দেশে কর্মী সংখ্যা বাড়িয়ে ১০,০০০ করার লক্ষ্য তাঁদের। গোটা পরিকল্পনা বাস্তবায়িত করতে স্থানীয় স্তরে জোগান বাড়ানো হবে ১০ গুণ। তবে কোনও লগ্নির অঙ্ক ঘোষণা করেননি তিনি। মোদীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন