World Trade Center

স্বচ্ছতাকে হাতিয়ার করে বাণিজ্যচুক্তি চাপিয়ে দেওয়া নয়, সতর্কবার্তা ভারতের

বেশ কয়েক বছর ধরে ডব্লিউটিও-র সংস্কারের অঙ্গ হিসেবে সময়ে বিভিন্ন তথ্য জানানোর নিয়ম আনার জন্য চাপ দিচ্ছে আমেরিকা। ভর্তুকি, শুল্ক এবং নানা নীতিগত বদলের কথা যাতে দেশগুলি দ্রুত জানায়, সেই দাবি জানিয়েছে ওয়াশিংটন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৮:৩৭
Share:

—প্রতীকী চিত্র।

‘স্বচ্ছতাকে’ হাতিয়ার করে উন্নত দেশগুলি যাতে উন্নয়নশীল দেশগুলির উপরে নিজেদের বাণিজ্য নীতি চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে সতর্ক করল ভারত। (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ে মতপার্থক্য দূর করতে স্বচ্ছতার সঙ্গে এগোনো, সকলের যোগদান এবং ঐকমত্যের ভিত্তিতে আলোচনার উপরে জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলির স্বার্থ যাতে রক্ষা হয়, সে জন্য বাণিজ্যে বিভিন্ন সুবিধা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

বেশ কয়েক বছর ধরে ডব্লিউটিও-র সংস্কারের অঙ্গ হিসেবে সময়ে বিভিন্ন তথ্য জানানোর নিয়ম আনার জন্য চাপ দিচ্ছে আমেরিকা। ভর্তুকি, শুল্ক এবং নানা নীতিগত বদলের কথা যাতে দেশগুলি দ্রুত জানায়, সেই দাবি জানিয়েছে ওয়াশিংটন। বিশ্ব বাণিজ্য সংস্থার উন্নয়নশীল সদস্য দেশগুলি স্বচ্ছ ভাবে তথ্য জানানোর প্রয়োজনীয়তা মানলেও, যে ভাবে আমেরিকা তা কার্যকর করতে চাইছে তা নিয়ে আপত্তি তুলেছে। বিশেষত, তথ্য জানাতে না পারলে জরিমানা প্রস্তাবের বিরোধিতা করেছে তারা।

এই প্রেক্ষিতে ভারতের দাবি, ‘স্বচ্ছতা’ সব সময়েই কাম্য। কিন্তু তা যেন বাণিজ্যে দেওয়াল তোলা বা কোনও দেশের অভ্যন্তরীণ নীতি নিয়ে প্রশ্ন তোলার হাতিয়ার না হয়, সেটা দেখা জরুরি। বরং সব দেশ যাতে নিয়ম মেনে এগোতে পারে, তার ক্ষমতা তৈরি করা জরুরি। সংশ্লিষ্ট মহলের মতে, সম্প্রতি বাণিজ্য-সহ বিভিন্ন বিষয়ে নীতি নিয়ে প্রশ্ন তুলে ভারত, চিন-সহ ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আমেরিকা। সেই প্রেক্ষিতে নয়াদিল্লির এই বার্তা তাৎপর্যপূর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন