—প্রতীকী চিত্র।
আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য-চুক্তি নিয়ে অনিশ্চয়তা যখন ক্রমশ বাড়ছে, বাণিজ্য ক্ষেত্রে বিকল্প ব্লকের সন্ধান চালিয়ে যাচ্ছে ভারত।
এর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সেপা) সম্পাদন করেছে নয়াদিল্লি। এর পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য-চুক্তি সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। দু’পক্ষই একে ‘সমস্ত চুক্তির জননীস্বরূপ’ বলে আখ্যা দিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে আবু ধাবির তরফে ভারত-ইইউ চুক্তিকেস্বাগত জানিয়ে বলা হয়েছে, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনীতির দরজা খোলার জন্য এই চুক্তি হল প্রথম ধাপ।
সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ প্রতিমন্ত্রী সৈয়দ আল হাজেরি একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘ভারত এবং ইইউ-এর মধ্যে চুক্তি, উভয় তরফের আর্থিক উদারমনস্কতা প্রতিফলিত করছে। এর ফলে টেকসই অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে।’’ পাশাপাশি ভারতের সঙ্গে তাঁদের মুক্ত চুক্তির কথাও তুলে ধরেছেন বিদেশ প্রতিমন্ত্রী। বলেছেন, ভারতের সঙ্গে আবু ধাবির কৌশলগত বাণিজ্য অংশীদারির ভিত হল পারস্পরিক স্বার্থ, গভীরতর অর্থনৈতিক সংযুক্তি। এর ফলে অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রই উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন আল হাজেরি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে