West Asia Issues

যুদ্ধে সমস্যায় সমুদ্রপথ ব্যবহারকারী একাধিক ভারতীয় সংস্থা, বিপাকে শিল্প

বণিকসভার ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, হরমুজ় প্রণালী দিয়ে বাণিজ্যে বাধা আসায় জাহাজের ভাড়া বৃদ্ধি এবং পথ বদলের ফলে ভারত-ইউরোপ বাণিজ্য ধাক্কা খেয়েছে। লোহিত সাগর ও হরমুজ় দিয়ে পণ্য পরিবহণের অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়ছে এ দেশের বাণিজ্যে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৭:১৮
Share:

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে পণ্য পরিবহণে দেরি হওয়া থেকে শুরু করে কাঁচামালের সঙ্কটের মতো নানা বাধার সম্মুখীন হচ্ছে সমুদ্রপথ ব্যবহারকারী ভারতীয় সংস্থাগুলি। এই পরিস্থিতি বিশ্বের অন্য বাজারেও ভারতীয় পণ্য রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে বিপাকে শিল্প, দাবি সিআইআই-এর।

বণিকসভার ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, হরমুজ় প্রণালী দিয়ে বাণিজ্যে বাধা আসায় জাহাজের ভাড়া বৃদ্ধি এবং পথ বদলের ফলে ভারত-ইউরোপ বাণিজ্য ধাক্কা খেয়েছে। লোহিত সাগর ও হরমুজ় দিয়ে পণ্য পরিবহণের অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়ছে এ দেশের বাণিজ্যে। ঘুরপথে যাওয়ায় পণ্য পৌঁছতে দেরি হচ্ছে ও পরিবহণ খরচ বহুগুণ বেড়েছে। ক্ষেপণাস্ত্রের ভয়ে অনেক বাণিজ্যিক জাহাজ সংস্থা জাহাজ চালানো বন্ধ রাখায় রফতানি পণ্য আটকে যাচ্ছে। কাঁচামাল আমদানিতেও দেরি হচ্ছে। এতে পণ্য পরিবহণের খরচ বাড়ছে, বিপাকে উৎপাদন। যা ভারতীয় সংস্থাগুলির জন্য বড় ধাক্কা। এর উপর আছে জ্বালানির সমস্যা। পণ্য পরিবহণের ভাড়া, কন্টেনারের দাম বৃদ্ধি ভারতীয় পণ্যের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ক্ষমতা কেড়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভারতীয় অর্থনীতির উপর বড় আঘাত নামতে পারে। তবে সিআইআই-এর এটাও দাবি, ভারতের অবস্থায় এখন আগের থেকে বেশি পোক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন