mustafa ahmed dhurandhar

চার পুরুষ আফগানিস্তানে! বলি তারকাদের ঘনিষ্ঠ, ‘ধুরন্ধর ২’-এ রণবীরের ছায়াসঙ্গী কে এই রিজ়ওয়ান?

‘ধুরন্ধর’ ছবির দ্বিতীয় পর্বে নজর কেড়েছেন রিজ়ওয়ান নামের চরিত্রটি, যিনি ছিলেন হামজ়ার ছায়াসঙ্গী। যে কোনও বিপদে তিনি হামজ়া ওরফে রণবীরের পাশে। কে এই রিজ়ওয়ান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৯:০২
Share:

‘ধুরন্ধর ২’-এর রিজ়ওয়ানের আসল পরিচয় কী? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ‘ধুরন্ধর ২’ নিয়ে উন্মাদনা দর্শকমহলে। প্রথম বারও ছবি যেমন সাফল্য পেয়েছিল, তেমনই তৈরি হয় নতুন কিছু অভিনেতা। এ বার দ্বিতীয় পর্বে নজর কাড়েন রিজ়ওয়ান নামের চরিত্রটি, যিনি হামজ়ার ছায়াসঙ্গী। যে কোনও বিপদে তিনি ছিলেন হামজ়া ওরফে রণবীরের পাশে। ছবির একেবার শেষে দেখানো হয়, পাকিস্তানের কোনও গ্যাংস্টার নয় রিজ়ওয়ান। তিনি ভারতীয় সেনার এক প্রশিক্ষিত সৈনিক। যদিও বাস্তব জীবনে রিজ়ওয়ানের আসল পরিচয় হল তিনি শরীরচর্চার এক প্রশিক্ষক। নাম মুস্তফা আহমেদ।

Advertisement

তাঁর চার পুরুষ ছিলেন আফগানিস্তানে। সেই অর্থে তিনি আফগান বংশোদ্ভূত। এক সাক্ষাৎকারে মুস্তফা জানান, ছোট থেকে পড়াশোনায় ভাল ছিলেন না। বাড়িতে বড়দের কাছে অসম্মানিত হয়েছেন। পড়ে বুঝতে পারেন, তাঁর ডিসলেক্সিয়া রয়েছে। অল্প বয়সে পড়াশোনা ছেড়ে খেলাধূলা ও শরীরচর্চায় মন দেন।

একটা সময় লাখ টাকার চাকরি পান। কিন্তু সব ছেড়ে জিমে কাজ শুরু করেন। সেই সময় মাইনে পেতেন ১০ হাজার টাকা। সেখান থেকে তাঁর প্রথম যোগাযোগ হয় হৃতিক রোশনের সঙ্গে। তার পর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভিকি কৌশল থেকে রণবীর সিংহ— খ্যাতনামী তারকাদের শরীরচর্চার গুরু। এমনকি, ইয়ামি গৌতমকে প্রশিক্ষণ দিয়েছেন ‘আর্টিকল ৩৭০’ ছবির সময়। দীর্ঘ কয়েক বছরের সফর তাঁর বলিউডে। শেষে পর্দায় আত্মপ্রকাশ মুস্তফার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement