Indian Economy

পড়ছে যুদ্ধ আর আবহাওয়ার প্রভাব, দেশের অর্থনীতির ভিত মজবুত বলেও সাবধান করলেন মুখ্য আর্থিক উপদেষ্টা

শুক্রবার ২০২৫-২৬ অর্থবর্ষের বার্ষিক রিপোর্টে আরবিআই-এর বক্তব্য, ভারতের আর্থিক ভিত যথেষ্ট মজবুত। তবে যুদ্ধের কারণে জোগানশৃঙ্খলে সমস্যা ও চড়া তেলের দাম এবং দেশে এল নিনিয়োর ধাক্কায় কৃষি ফলনে প্রভাবের মুখোমুখি হতে পারে অর্থনীতি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০৮:৩১
Share:

— প্রতীকী চিত্র।

যে দিন অর্থনীতিতে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এবং কৃষিতে এল নিনিয়োর ধাক্কা নিয়ে আশঙ্কা প্রকাশ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক, সে দিনই অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম, চলতি খাতে ঘাটতি ও বিদেশি মুদ্রা আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা জরুরি বলে বার্তা দিলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের ওঠানামা দেশের বাণিজ্য ও মূল্যবৃদ্ধিকে প্রভাবিত করছে বলেও মত তাঁর। শুক্রবার ২০২৫-২৬ অর্থবর্ষের বার্ষিক রিপোর্টে আরবিআই-এর বক্তব্য, ভারতের আর্থিক ভিত যথেষ্ট মজবুত। তবে যুদ্ধের কারণে জোগানশৃঙ্খলে সমস্যা ও চড়া তেলের দাম এবং দেশে এল নিনিয়োর ধাক্কায় কৃষি ফলনে প্রভাবের মুখোমুখি হতে পারে অর্থনীতি। তা সত্ত্বেও পরিকাঠামো-সহ বিভিন্ন খাতে সরকারি লগ্নি, দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি, কর্পোরেট মহল ও ব্যাঙ্কের মজবুত হিসাবের খাতা ভারতকে স্বস্তি দিচ্ছে।

আর নাগেশ্বরন বলেন, ‘‘পশ্চিম এশিয়ার সংঘাত শক্তি-সঙ্কট তৈরি করেছে। যেখানে হরমুজ় প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। বাড়ছে তার দাম। ...বর্তমান প্রেক্ষাপটে তাই দেশকে তেল-গ্যাসের দাম, চলতি খাতে ঘাটতি ও লেনদেন ভারসাম্য বজায় রাখা বেশি গুরুত্ব পাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন