নিয়ম মেনে ব্যবসা করতে স্থানীয় আইনি সংস্থা লেক্সপ্লোশন বাজারে আনল নতুন সফটওয়্যার কমপ্লিফাই। কর্ণধার ইন্দ্রনীল চৌধুরীর দাবি, ছোট ও মাঝারি সংস্থার জন্য আনা এই সফটওয়্যার সহজে খুঁজে দেবে প্রতিটি ব্যবসার জন্য নির্দিষ্ট নিয়ম ও সেগুলি মেনে চলার উপায়। কর, শ্রমিক সংক্রান্ত বিষয় ও নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কর্পোরেট গভর্ন্যান্সের যাবতীয় খুঁটিনাটি এতে ধরে রাখা হয়েছে বলে দাবি পূর্বাঞ্চলের প্রথম লিগাল প্রসেস আউটসোর্সিং সংস্থাটির।