Bank Loans

দেশ জুড়ে বেড়েছে মহিলাদের ঋণ নেওয়ার পরিমাণ, বলছে নীতি আয়োগের রিপোর্ট

রিপোর্টে দাবি, ২০১৭-র ডিসেম্বর থেকে গত ডিসেম্বর পর্যন্ত মোট ঋণের ২৬% তাঁদের। সে ব্যক্তিগত হোক বা বাড়ি-গাড়ি কিনতে কিংবা ব্যবসার জন্য। ১৬ লক্ষ কোটি থেকে ৪.৮ গুণ বেড়ে হয়েছে ৭৬ লক্ষ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৯:২২
Share:

— প্রতীকী চিত্র।

ডিজিটাল প্রযুক্তি ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে। ফলে বেড়েছে মহিলাদের ঋণ নেওয়ার ঝোঁক, জানাল নীতি আয়োগের সমীক্ষা। রিপোর্টে দাবি, ২০১৭-র ডিসেম্বর থেকে গত ডিসেম্বর পর্যন্ত মোট ঋণের ২৬% তাঁদের। সে ব্যক্তিগত হোক বা বাড়ি-গাড়ি কিনতে কিংবা ব্যবসার জন্য। ১৬ লক্ষ কোটি থেকে ৪.৮ গুণ বেড়ে হয়েছে ৭৬ লক্ষ কোটি টাকা। রিপোর্ট প্রকাশ করেন আয়োগের সিইও নিধি ছিব্বর। ঋণের তথ্য সংগ্রহকারী ট্রান্স ইউনিয়ন সিবিল, উইমেন অন্ত্রেপ্রেনরশিপ প্ল্যাটফর্ম এবং উপদেষ্টা মাইক্রোসেভ কনসাল্টিং সেটি তৈরি করেছে। সেখানেই দাবি, দেশে ২০১৭ থেকে প্রতি বছর মহিলাদের ঋণ বেড়েছে ৯%। বেশি চাহিদা ব্যবসার ঋণের। ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে এই ক্ষেত্রে বৃদ্ধি বছরে ৩১%। যা মোট বাণিজ্যিক ঋণের ১৭%। ব্যক্তিগত ও স্বর্ণঋণেও আগ্রহ বেশি। তার পরে গৃহঋণ। দক্ষিণ ও পশ্চিমের সঙ্গে বেশি চাহিদা বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে। বেড়েছে ক্ষুদ্রঋণ সংস্থা ছেড়ে ব্যাঙ্ক-সহ আর্থিক প্রতিষ্ঠানে সরে আসার সংখ্যা। সমীক্ষার দাবি, আধার, ইউপিআই লেনদেন, নথি জমা বা টাকা বণ্টনের মতো সব কিছুই এখন প্রযুক্তি নির্ভর। এই সহজ পথই মহিলা ঋণগ্রহীতা টানছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন