Oxfam Report

কর সংক্রান্ত বিষয় দু’রকম সুপারিশ, আইএমএফের বিরুদ্ধে সরব অক্সফ্যাম

রিপোর্টে দাবি, রিগ্রেসিভ কর ব্যবস্থায় সকল করদাতার উপরে একই নিয়মে কর বসে। ফলে তুলনায় কম আয়ের মানুষের উপর চাপ বেশি পড়ে। উল্টো দিকে প্রোগ্রেসিভে কর দিতে হয় আয়ের পরিমাণের ভিত্তিতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৭:১৯
Share:

— প্রতীকী চিত্র।

কর সংক্রান্ত বিষয়ে দেশগুলিকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) দু’রকম নীতি নিয়ে চলেছে বলে অভিযোগ করল বৈষম্যমূলক কার্যকলাপ বিরোধী আন্তর্জাতিক সংগঠন অক্সফ্যাম। এক রিপোর্টে তারা জানিয়েছে, কর নীতি তৈরির ক্ষেত্রে বিশ্বের ধনী দেশগুলিকে সাম্যের (প্রোগ্রেসিভ) নীতি মেনে চলার কথা বলেছে আইএমএফ। অথচ কম ও মাঝারি আয়ের দেশগুলিকে যে পরামর্শ তারা দিয়েছে, তা মানা হলে সেখানে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য আরও বাড়বে। যাকে অক্সফ্যাম ‘রিগ্রেসিভ’ তকমা দিয়েছে। রিপোর্ট বলছে, বৈষম্য বাড়বে, এমন পরামর্শ সবচেয়ে বেশি ভারতকেই দেওয়া হয়েছে। যার সময়কাল ২০২২-২৪।

রিপোর্টে দাবি, রিগ্রেসিভ কর ব্যবস্থায় সকল করদাতার উপরে একই নিয়মে কর বসে। ফলে তুলনায় কম আয়ের মানুষের উপর চাপ বেশি পড়ে। উল্টো দিকে প্রোগ্রেসিভে কর দিতে হয় আয়ের পরিমাণের ভিত্তিতে। বিশ্বের কম-মাঝারি আয়ের দেশগুলিতে কর নীতি চালুর ক্ষেত্রে যে সব পরামর্শ দিয়েছে আইএমএফ, তার ৫৯% ছিল বৈষম্য তৈরির আশঙ্কাপূর্ণ অর্থাৎ রিগ্রেসিভ। বিত্তবান দেশগুলিকে দেওয়া পরামর্শগুলির মধ্যে ৫২% সাম্যের রাস্তা তৈরির পক্ষে, মানে প্রোগ্রেসিভ। ভারত-সহ বিশ্বের ১২৫টি দেশকে ২০২২-২৪ সালের মধ্যে কর নীতি সংক্রান্ত ১০৪৯ পরামর্শ দিয়েছে আইএমএফ।

ওই রিপোর্ট অনুযায়ী, প্রোগ্রেসিভ কর ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছেযাদের, তাদের অন্যতম আমেরিকা, ব্রাজ়িল, ব্রিটেন, চিন, ফ্রান্স অস্ট্রেলিয়া ইত্যাদি। রিগ্রেসিভ ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে ভারত ছাড়াও পশ্চিম এশিয়া, লাতিন আমেরিকা, সাহার মরুভূমির দক্ষিণের দেশগুলিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন