মোদী চাইলেও ব্যাঙ্কঋণ মেলেনি শিল্পীর

ব্যাঙ্কের টাকা লুঠ করে বিদেশে পালিয়ে যাচ্ছেন নীরব মোদীরা। কিন্তু খোদ নরেন্দ্র মোদীর সুপারিশের পরেও ব্যাঙ্ক থেকে পর্যাপ্ত ঋণ পাচ্ছেন না আম নাগরিক। এমনই এক অভিযোগ সামনে এল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০৩:৩১
Share:

ব্যাঙ্কের টাকা লুঠ করে বিদেশে পালিয়ে যাচ্ছেন নীরব মোদীরা। কিন্তু খোদ নরেন্দ্র মোদীর সুপারিশের পরেও ব্যাঙ্ক থেকে পর্যাপ্ত ঋণ পাচ্ছেন না আম নাগরিক। এমনই এক অভিযোগ সামনে এল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে।

Advertisement

গীতার ১৮টি অধ্যায় ও ৭০৬টি শ্লোক কাঠে খোদাই করে প্রধানমন্ত্রীর নজর কেড়েছিলেন উত্তরপ্রদেশের কানপুরের যুবক সন্দীপ সোনি। সংসদে নিজের ঘরে তাঁকে সপরিবার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। সন্দীপের কাজে মুগ্ধ হয়ে তখনই তাঁকে কারখানা শুরু করতে বলেছিলেন। অফিসারদেরও বলে দিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী রোজগার যোজনা’র অধীনে ব্যাঙ্ক থেকে ঋণ পেয়ে যেন সুষ্ঠু ভাবে সে কাজ করতে পারেন যুবকটি। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দু’বছর পরেও ব্যাঙ্ক থেকে পর্যাপ্ত ঋণ পাননি সন্দীপ। ফের নরেন্দ্র মোদীরই দ্বারস্থ হচ্ছেন তিনি।

সন্দীপ আজ জানান, প্রধানমন্ত্রীর সুপারিশের পরে তিনি ব্যাঙ্ক অব বরোদার কাছে কারখানা শুরুর জন্য ২৫ লক্ষ টাকা ঋণের আবেদন করেন। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ মাত্র ১০ লক্ষ টাকা অনুমোদন করেছেন। গত এক বছর ধরে নানা নিয়ম দেখিয়ে বাকি ঋণ মঞ্জুর করছে না ব্যাঙ্ক। যার ফলে গোটা প্রকল্পটিই মাঝপথে আটকে রয়েছে। এখন প্রধানমন্ত্রীই ভরসা।

Advertisement

এর আগে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্কিল ইন্ডিয়া’, ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ চালু করেছেন মোদী। বেকারত্ব নিয়ে রাহুল গাঁধীদের অভিযোগের মুখে তুলে ধরেছেন ‘মুদ্রা’ প্রকল্পের নজিরও। কত জনকে ঋণ দেওয়া হল, তার ভিত্তিতে আয়ের সুযোগ দেওয়ার কৃতিত্বও নিয়েছেন। কংগ্রেস নেতাদের অভিযোগ, ছোট-মাঝারি ব্যবসায়ীরা হেনস্থার মুখে পড়ছেন। কিন্তু তাঁরা সে কথা প্রকাশ্যে বলতে পারছেন না। রোজগারের পথ তৈরিতে মোদীর সব প্রকল্পই মুখ থুবড়ে পড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement