রলিকের উদ্যোগ

হাতের নাগালে দাম। সঙ্গে প্রতিটি জেলা শহরে উপস্থিতি। এই জোড়া কৌশলে ভর করে সম্প্রসারণের পথে পা রেখেছে দু’দশকের বেশি পুরনো স্থানীয় আইসক্রিম ব্র্যান্ড রলিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৩:২৭
Share:

হাতের নাগালে দাম। সঙ্গে প্রতিটি জেলা শহরে উপস্থিতি। এই জোড়া কৌশলে ভর করে সম্প্রসারণের পথে পা রেখেছে দু’দশকের বেশি পুরনো স্থানীয় আইসক্রিম ব্র্যান্ড রলিক। সংস্থার অন্যতম কর্ণধার অনিশা অগ্রবালের দাবি, নতুন প্রজন্মের কাছে পৌঁছতে নতুন ‘লোগো’ হয়েছে। জোর দেওয়া হচ্ছে বন্টন ব্যবস্থায়। নতুন সাজে বিপণনেও নেমেছে সংস্থা। অনিশা জানান, এই অর্থবর্ষের মধ্যেই ২৫ হাজার বিপণি, ২৫০ ডিস্ট্রিবিউটর ও ৫০০ ঠেলা গাড়ির মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছবে রলিক। ৩০% হারে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা সংস্থার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement