Lead Bank Scheme New Guidelines

জেলা স্তরে উন্নয়নে গতি আনতে ৫৭ বছর আগের প্রকল্প ঢেলে সাজতে চায় রিজা়র্ভ ব্যাঙ্ক

তৃণমূল স্তর থেকে জেলাগুলির উন্নতির জন্য লিড ব্যাঙ্ক প্রকল্পটি চালু হয় ১৯৬৯ সালে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জেলা স্তরে উন্নয়ন ত্বরান্বিত করতে লিড ব্যাঙ্ক প্রকল্পটি ঢেলে সাজার প্রস্তাব দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। প্রকল্প পরিচালনা ব্যবস্থার ত্রুটি সংশোধন করে সেটিকে আরও কার্যকর করে তোলাই এর লক্ষ্য। শুক্রবার এ জন্য প্রকল্প সংক্রান্ত প্রস্তাবগুলির খসড়া প্রকাশ করেছে শীর্ষ ব্যাঙ্ক। ৬ মার্চের মধ্যে তাতে মত দিতে বলা হয়েছে।

তৃণমূল স্তর থেকে জেলাগুলির উন্নতির জন্য লিড ব্যাঙ্ক প্রকল্পটি চালু হয় ১৯৬৯ সালে। মূলত অগ্রাধিকার তালিকায় থাকা কৃষি ক্ষেত্র এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে অর্থের সংস্থান বাড়াতে ব্যাঙ্ক, রাজ্য ও সংশ্লিষ্ট অন্য সংস্থা বা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধনই লিড ব্যাঙ্কের কাজ। তারা দেখে ওই সব ক্ষেত্রকে সাহায্যের জন্য সরকারি প্রকল্পগুলি ঠিক মতো কার্যকর করা হচ্ছে কি না। প্রতি জেলায় একটি করে বাণিজ্যিক ব্যাঙ্ককে লিড ব্যাঙ্ক হিসেবে মনোনীত করে আরবিআই। তারা ঠিক মতো কাজ করছে কি না, তা দেখে বিভিন্ন ব্যাঙ্ককে নিয়ে গঠিত রাজ্যভিত্তিক ব্যাঙ্কার্স কমিটি (এসএলবিসি)। জেলার লিড ব্যাঙ্কগুলি সংশ্লিষ্ট রাজ্যে তাদের সদর দফতরের পাশাপাশি এসএলবিসি-কেও রিপোর্ট পাঠায়। এ ছাড়া লিড ব্যাঙ্কের কাজ দেখাশোনা করার জন্য প্রতি জেলায় রয়েছে লিড ডিস্ট্রিক্ট ম্যানেজারের দফতর। তারাও কাজ করে এসএলবিসি-র আওতায়।

রিজ়ার্ভ ব্যাঙ্কের উদ্দেশ্য, লিড ব্যাঙ্কের লক্ষ্যগুলি ঠিকমতো যাতে কার্যকর করা হয়, তা নিশ্চিত করা। এর জন্য প্রকল্পের ফাঁক-ফোকরগুলি বন্ধ করতে চায় তারা। যার মধ্যে রয়েছে এসএলবিসি প্রকল্পের কাঠামো সংশোধন, প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা স্পষ্ট নথিবদ্ধ করা ইত্যাদি। পাশাপাশি, এসএলবিসি এবং লিড ম্যানেজারের দফতরকে কী ভাবে আরও কার্যকর করে তোলা যায়, নির্দেশিকায় তারও উল্লেখ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন