২০ মাসে সর্বনিম্ন সেনসেক্স

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ২৮ ডলারের নীচে নামা এবং রফতানি টানা ১৩ মাস কমা। এই দুইয়ের জেরে সোমবার ফের পতনের মুখ দেখল শেয়ার বাজার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:০৬
Share:

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ২৮ ডলারের নীচে নামা এবং রফতানি টানা ১৩ মাস কমা। এই দুইয়ের জেরে সোমবার ফের পতনের মুখ দেখল শেয়ার বাজার।

Advertisement

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স পড়েছে ২৬৬.৬৭ পয়েন্ট। দাঁড়িয়েছে ২৪,১৮৮.৩৭ অঙ্কে। ২০১৪ সালের ১৬ মে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার শপথ নেওয়ার পর এতটা নীচে নামেনি বাজার। অন্য দিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও দিনের শেষে দাঁড়িয়েছে ৭,৩৫১ পয়েন্টে। যা শুক্রবারের তুলনায় ৮৬.৮০ পয়েন্ট কম।

এ দিন তেলের দর এক সময়ে নেমে গিয়েছিল ২৭.৬৭ ডলারে। এর জেরে ৫ শতাংশ কমেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর। পাশাপাশি, তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার সেরকম আশাজনক ফল করতে না-পারা এবং বাণিজ্য ঘাটতির পরিমাণও বেড়ে ১,১৬০ কোটি ডলারে পৌঁছে যাওয়ার বিরূপ প্রভাব পড়েছে শেয়ার বাজারে। তার উপর তিনা অর্থনীতি নিয়ে আশঙ্কা এবং টাকার দরের পতন তো ইন্ধন জুগিয়েছেই।

Advertisement

শুধুমাত্র রিলায়্যান্সই নয়। সেনসেক্সের আওতায় থাকা সংস্থার শেয়ারগুলির মধ্যে পতনের মুখে পড়েছে বজাজ অটো, এশিয়ান পেন্টস, কোল ইন্ডিয়া, ওএনজিসি, এসবিআই, এয়ারটেল, মারুতি-সুজুকি, ইনফোসিসের মতো সংস্থা। ৩০টির মধ্যে কমেছে ১৯টি সংস্থারই শেয়ার দর। শিল্প ক্ষেত্র হিসেবে সবচেয়ে খারাপ ফল করেছে তেল ও গ্যাস, নির্মাণ, পরিকাঠামো এবং ব্যাঙ্কিং।

বিশ্ব বাজারে অবশ্য কিছুটা হলেও মিশ্র ছবি দেখা গিয়েছে। মঙ্গলবারই ২০১৫ সালের চিনা অর্থনীতির পরিসংখ্যান প্রকাশের কথা রয়েছে। তার আগে বেড়েছে সেখানকার বাজার। তবে সামগ্রিক ভাবে কমেছে এশিয়া। অন্য দিকে, তেলের দরের জেরে নেমেছে ইউরোপের শেয়ার সূচকগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement