বাজার উঠল ৫০০ পয়েন্ট

ক্রমশ তেজী হচ্ছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স এক লাফে বাড়ল ৪৯৯.৭৯ পয়েন্ট। দাঁড়াল ২৭,৬২৬.৬৯ অঙ্কে। নিফ্‌টিও ১৪৪.৭০ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৮,৪৬৭.৯০ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ০২:২০
Share:

ক্রমশ তেজী হচ্ছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স এক লাফে বাড়ল ৪৯৯.৭৯ পয়েন্ট। দাঁড়াল ২৭,৬২৬.৬৯ অঙ্কে। নিফ্‌টিও ১৪৪.৭০ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৮,৪৬৭.৯০ অঙ্কে।

Advertisement

এই দিন ডলারের সাপেক্ষে টাকার দামও ২৪ পয়সা বেড়েছে। এক ডলার হয়েছে ৬৭.১৩ টাকা। এই নিয়ে টানা তিন দিনে মোট ৩২ পয়সা উঠল টাকা।

বিশেষজ্ঞদের দাবি, দেশে ভাল বর্ষার ইঙ্গিত ও চাঙ্গা বিশ্ব বাজারের প্রভাবে ভারতে দ্রুত উঠছে শেয়ার সূচক। আমেরিকায় কর্মসংস্থান বেড়েছে বলে প্রকাশিত খবরও উত্থানে ইন্ধন জুগিয়েছে। বাজারমহলের দাবি, এর উপর সংসদের বাদল অধিবেশনে পণ্য-পরিষেবা বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হয়ে ওঠাও শেয়ার বাজাকে চাঙ্গা করতে রসদ জুগিয়েছে।

Advertisement

ভারতের শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠার এই সব ইঙ্গিত দেখে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও এ দেশের পুঁজি ঢালার বহর বাড়াচ্ছে। তারা গত শুক্রবার ভারতের বাজারে লগ্নি করেছে ৩৩০.৬২ কোটি টাকা। শেয়ার বাজার সূত্রের খবর, ফিরে আসতে শুরু করেছেন খুচরো বিনিয়োগকারীরাও। যা বাজারে সূচকের উত্থানের গতি আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement